চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) সম্প্রতি পূর্ব লাদাখের ডেমচোক অঞ্চলে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে যেতে বাধা দেয় ভারতীয় পশুপালকরা। এ ঘটনার পর ভারতীয় সেনা চীনা সেনার সঙ্গে বৈঠকে বসেছে বলে জানা গিয়েছে।হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।
জানা গিয়েছে, গত ২১ আগস্ট ভারতীয় ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করে চীনা সেনা। এর জেরে ভারতীয় পশুপালকদের ডেমচোকে ‘স্যাডল পাস’-এর কাছে বাধা দেয় পিএলএ। তবে ঘটনায় ভারতীয় ও চীনা সেনার মধ্যে কোনো সংঘর্ষ বাধেনি।এর আগে ২০২০ সালে যেখানে ভারত ও চীনা সেনার সংঘর্ষ হয়েছিল, সেই জায়গার খুব কাছেই ভারতীয় পশুপালকদের বাধা দেয় চীনা সেনারা।
বিগত প্রায় দুই বছরেরও বেশি সময় ধরে লাদাখে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বজায় রয়েছে। ২০২০ সালের এপ্রিল-মে থেকে এই বিবাদের দুই দেশের উল্লেখযোগ্য সংখ্যক সেনা হতাহত হন। এরপর থেকে সেখানে উত্তেজনা বিরাজ করছে।
Leave a Reply