শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

হারিয়ে যাওয়া গ্রামের সন্ধান মিলল ব্রিটেনে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৬২ বার

শতবছর আগে ডুবে যাওয়া গ্রামের নতুনভাবে জেগে ওঠা, যেন এক আশ্চর্য। যা সত্যই ঘটেছে ইংল্যান্ডের এক শহরে। শতাব্দী প্রাচীন একটি গ্রাম জলাধারের নিচে চাপা পরে গিয়েছিল। আচমকাই দেখা গেল সেই গ্রামের বাড়ি, পাড়া, রাস্তাঘাট সব।জানা গেছে, এ ঘটনাটি ব্রিটেনের নিউ ইয়র্ক শায়ারের ঘটনা। প্রবল গরমে সেখানকার নিদ উপত্যকার স্কর জলাধারের পানি শুকিয়ে এখন মাটি দেখা যাচ্ছে। সেখানেই প্রকট হয়েছে প্রায় ১০০ বছর ধরে পানির নিচে থাকা গ্রামটি। যার নাম জানা যায়নি। তবে ষোড়শ শতকের মানচিত্রে এই গ্রামের অস্তিত্ব খুঁজে পাওয়া গিয়েছে।

সম্প্রতি ওই জলাধারের পানি শুকিয়ে যাওয়ায় সেখানে বেড়াতে গিয়েছিলেন এক মহিলা। তিনিই ওই শুকিয়ে যাওয়া জলাধারের নিচে জেগে ওঠা প্রাচীন গ্রামের ছবি পোস্ট করেছেন ফেসবুকে। তাতে যেমন পাথুরে দেওয়াল দেওয়া ঘর দেখা যাচ্ছে। তেমনই দেখা যাচ্ছে দীর্ঘ পাথুরে রাস্তাও। আছে পাথরের তোরণ, এমনকি সুরিখানার ধ্বংসাবশেষও। ছবিতে স্পষ্ট, এলাকাটি এককালে জমজমাট ছিল। তবে ১৯২০ সালে ফাঁকা করে দেওয়া হয় গ্রামটি। তখনো ওই গ্রামে ১২৫০ জন বাসিন্দা থাকতেন বলেও জানা গেছে। কিন্তু বাঁধ দিয়ে পানি সংরক্ষণের জন্য তাদের চলে যেতে বলা হয়। তারপর থেকেই পানির তলায় ছিল গ্রামটি।প্রসঙ্গত, এক মাস ধরে দাবদাহ চলছে ব্রিটেন। অনেক জায়গাতেই পানির অভাব দেখা গিয়েছে। স্কারের এই জলাধারের পানি শুকিয়ে যাওয়ায় শতাব্দী প্রাচীন ইতিহাস প্রকাশ্যে এলো।
খবর আনন্দবাজার অনলাইন

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories