শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গ্যাসে সংকট : ভয়াবহ শীতের মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৭৩ বার

বেলজিয়ামের জ্বালানি মন্ত্রী সতর্ক করে দিয়ে বলেছেন, প্রাকৃতিক গ্যাসের দাম কমানোর ব্যাপারে কিছু না করতে পারলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো পাঁচ থেকে ১০টি ভয়াবহ শীতের মুখোমুখি হবে।বেলজিয়ামের জ্বালানি মন্ত্রী আরো বলেছেন, ইউরোপের দেশগুলোর উচিত অবিলম্বে গ্যাসের দাম কমানো। গ্যাস ও বিদ্যুতের দাম সংশোধন করা প্রয়োজন বলেও এক টুইট বার্তায় জানিয়েছেন তিনি।  

তিনি আরো বলেছেন, আমরা যদি এ বিষয়ে পদক্ষেপ না গ্রহণ করি, আগামী পাঁচ অথবা ১০টি শীত হবে ভয়াবহ।আমাদের অবশ্যই উৎস খুঁজতে হবে, এ নিয়ে কাজ করতে হবে।চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে দফায় দফায় বাড়ছে প্রাকৃতিক গ্যাসের দাম।

মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপের জবাবে ইউরোপের দেশগুলোতে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে রুশ গ্যাস কম্পানি। ২০২১ সালে ইউরোপের দেশগুলোতে ৪০ শতাংশ গ্যাস সরবরাহ করেছিল রাশিয়া। অবশ্য জার্মানি জানিয়েছে, গ্যাসের সঙ্কটের দ্রুত সমাধানের পথ খুঁজছে তারা।ইউরোপের দেশগুলোতে গ্যাস ও বিদ্যুতের দাম নাগালের বাইরে চলে যাচ্ছে। চলতি সপ্তাহে দাম রেকর্ড পর্যায়ে পৌঁছেছে।

এ নিয়ে মুখ খুলেছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার। তিনি বলেছেন, জ্বালানির বাজারে এই মুহূর্তে যা ঘটছে তা আমাদের বন্ধ করতে হবে।একদিকে যখন ইউরোপের দেশগুলোতে গ্যাস সরবরাহ কমে গেছে, সেই সময় প্রতিদিন প্রায় ১০ মিলিয়ন ডলার মূল্যের গ্যাস পুড়িয়ে ফেলছে রাশিয়া।  

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories