মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, বরং ‘মাফিয়া গ্যাং’: ডা. জাহেদ জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে বইমুখী হতে হবে: খাদ্যমন্ত্রী সারা বছরই ছড়াচ্ছে ডেঙ্গু, এক সপ্তাহে ২৪ প্রাণহানি কুড়িগ্রামের উলিপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত জনপ্রিয়তায় বড় ধস, চাপে ট্রাম্পের রিপাবলিকান পার্টি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ বিতরণ রূপগঞ্জে ঢাকা- সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে ৫৪ টি চোরাই মোবাইলসহ ২ জন গ্রেফতার

কলম্বিয়ায় ২ সাংবাদিককে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৯২ বার

কলম্বিয়ার উত্তরাঞ্চলের একটি মহাসড়কে দুই সাংবাদিককে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত হামলাকারীরা। স্থানীয় সময় রোববার ওই দুই সাংবাদিক গাড়ি নিয়ে ভ্রমণে বের হয়েছিলেন। তাদের ওপর মোটরসাইকেল থেকে অজ্ঞাত হামলাকারীরা গুলি চালিয়েছে। কলম্বিয়া পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পুলিশ জানিয়েছে, নিহত দুই সাংবাদিক হলেন লেইনার মন্টেরো এবং ডিলিয়া কনট্রেরাস। লেইনার একটি অনলাইন রেডিও স্টেশনের পরিচালক এবং ডিলিয়া একটি অনলাইন সংবাদ পোর্টালের পরিচালক। তাঁরা একটি গ্রামের সাধু উৎসব থেকে ফেরার সময় ফান্ডাসিওনের পৌরসভার কাছে হামলার শিকার হন। 

মাগডালেনার পুলিশ কমান্ডার আন্দ্রেস সেরনা বলেছেন, লেইনার ও আরও কয়েকজনের মধ্যে মারামারি হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনার পর তিনি ডিলিয়ার গাড়িতে চেপে বের হয়ে আসেন। পরে পথের মধ্যে তাঁদের হত্যা করা হয়েছে। খুব কম সময়ের মধ্যে এ হত্যার রহস্য উদ্‌ঘাটন করার প্রতিশ্রুতি দিয়েছেন আন্দ্রেস সেরনা। তিনি বলেছেন, ‘দ্রুততম সময়ের মধ্যে এ দুঃখজনক ঘটনার সমাধান করতে আমরা ম্যাগডালেনার নাগরিকদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। ওই তুই সাংবাদিক তাঁদের কাজের জন্য প্রশংসিত ও পরিচিত ছিলেন।’ কর্তৃপক্ষ বলেছে, সাংবাদিকতার সঙ্গে এ হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক আছে কি না, তা এখনো স্পষ্ট নয়। এদিকে হত্যাকাণ্ডের দ্রুত তদন্তের দাবি জানিয়েছে দ্য ফাউন্ডেশন ফর প্রেস ফ্রিডম নামের একটি অলাভজনক সংস্থা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories