সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে দিলীপ হত্যা মামলায় ২৩ বছর পর একজনের যাবজ্জীবন আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ৭ দিনের কর্মসূচি ঘোষণা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাজধানী হকারমুক্ত হবে গুরুত্বপূর্ণ সড়ক-ফুটপাত: সড়কমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন গাজীপুরের শ্রীপুরে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, অভিযুক্ত পলাতক শেরপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, নারায়ণগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত আরেকজন আটক গাইবান্ধা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৯ মাসে ৬ হাজার ৮৪৯ মামলা নিষ্পত্তি দেবীদ্বারে ফুটপাত দখলে দুই ডিম ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

চিরকুটে বাবাকে ‘রেপিস্ট’ বলে ১০তলা থেকে লাফিয়ে তরুণীর আত্মহত্যা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৮৬ বার

রাজধানীর দক্ষিণখানে এক তরুণী বহুতল ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। সুইসাইড নোটে তিনি বাবাকে ‘পশু’ ও ‘রেপিস্ট’ বলে উল্লেখ করেছেন। দক্ষিণখান মোল্লারটেক এলাকার একটি ১০ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। 

ওই তরুণী বাবা-মার সঙ্গে ওই ভবনের একটি ফ্ল্যাটে বসবাস করতেন। ভবনটিতে তাঁদের একটি নিজস্ব ফ্ল্যাট রয়েছে। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। স্থানীয়রা বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হোন ওই তরুণী। গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে এবং পরে পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই তরুণীর একটি সুইসাইড নোট উদ্ধার করেছে দক্ষিণখান থানা পুলিশ। চিরকুটে লেখা রয়েছে, ‘আমার মৃত্যুর জন্য আমার বাবা দায়ী। একটা ঘরে পশুর সাথে থাকা যায়। কিন্তু অমানুষের সাথে না। একজন অত্যাচারী রেপিস্ট যে কাজের মেয়েকেও ছাড়ে নাই। আমি তার করুণ ভাগ্যের সূচনা।

তরুণীর মা বলেন, ‘ওর বাবা দুটি বিয়ে করেছে। এ নিয়ে আমাদের পরিবারে অশান্তি লেগেই ছিল। একপর্যায়ে তার বাবার অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে আমার মেয়ে আত্মহত্যা করেছে। আমি এর বিচার চাই। এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) মো. আজিজুল হক মিঞা বলেন, ‘খবর পেয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে ওই ছাত্রীর হাতে লেখা একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে।

পরিদর্শক আজিজুল বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা প্রক্রিয়াধীন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories