শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঢাকার ৪ শিল্পীর সুরের মূর্ছনা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ১০৩ বার

সুরের মূর্ছনায় মুগ্ধ করলেন চার গুণী শিল্পী। গতকাল শনিবার সন্ধ্যায় নগরের প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে ঢাকার এই শিল্পীদের গান শুনতে ভিড় করেছিলেন সংগীতপ্রেমীরা।‘এই লভিনু সঙ্গ তব’ শীর্ষক মনোজ্ঞ সংগীতানুষ্ঠানের আয়োজন করে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, চট্টগ্রাম শাখা।  

এই চার শিল্পী হলেন, শিল্পী বুলবুল ইসলাম, লাইসা আহমদ, শারমিন সাথী ইসলাম এবং এ টি এম জাহাঙ্গীর। অনুষ্ঠানে কথামালায় অংশ নেন পরিষদের চট্টগ্রামের আহ্বায়ক শিক্ষাবিদ অনুপম সেন, শিল্পী বুলবুল ইসলাম ও সদস্য সচিব শ্রেয়সী রায়।অতিথিরা বলেন, রবীন্দ্রনাথ আমাদের প্রেরণার উৎস। বাঙালির প্রেম ও বিরহের কবি রবিঠাকুরের সঙ্গে নিত্য ওঠাবসা আমাদের। বাঙালি সাংস্কৃতির জাগরণের জন্য রবীন্দ্র চর্চার বিকল্প নেই। যুগে যুগে নানা আন্দোলন সংগ্রামে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, জীবনানন্দ দাশের মতো কবিরা আমাদের প্রেরণা জুগিয়েছেন।এর আগে শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে এই চার শিল্পীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় রবীন্দ্র সংগীত প্রতিযোগিতা। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক অনুপম সেন বলেন, রবীন্দ্রনাথ বাঙালির শ্রেষ্ঠ অর্জন। তাদের মতো সাহিত্যিকদের কারণে প্রতিটি জাতি তাদের পরিচয় তুলে ধরতে পারেন। যেমন ইংলিশরা শেক্সপিয়র এর কারণে ইংরেজরা নিজেদের অনন্য মর্যাদায় নিয়ে গেছেন এভাবেই রবীন্দ্রনাথ বাঙালির অনন্য সম্পদ হিসেবে থাকবেন।  কিশোর বিভাগ ১১ থেকে ১৬ বছর এবং সাধারণ বিভাগে ১৬ থেকে তদূর্ধ্ব শিল্পীরা প্রতিযোগিতায় অংশ নেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories