সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধ জাহাজ, ফের উত্তেজনা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৫৯ বার

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রবিবার (২৮ আগস্ট) তাইওয়ান প্রণালীর আন্তর্জাতিক জলসীমা দিয়ে যাত্রা করেছে দুটি মার্কিন যুদ্ধ জাহাজ। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষধের স্পিকার ন্যান্সি পেলোসির তাইপে সফরের পর প্রথমবার যুদ্ধ জাহাজ পাঠানোর কথা জানিয়েছে মার্কিন নৌ বাহিনী। খবর দ্য গার্ডিয়ানের।যুক্তরাষ্ট্রের ৭তম নৌবহর এক বিবৃতিতে জানিয়েছে, ক্ষেপণাস্ত্র ক্রুজার ‘ইএসএস অ্যান্টিটাম’ এবং ‘ইউএসএস চ্যান্সেলরসভিল’ রুটিন অনুযায়ী তাইওয়ান প্রণালীর আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করে। প্রণালী দিয়ে জাহাজের ট্রানজিট মুক্ত ইন্দো-প্যাসিফিকের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি প্রদর্শন। আন্তর্জাতিক আইন মেনেই তা পরিচালনা করা হয়েছে।

যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং কানাডার মতো দেশগুলোর যুদ্ধ জাহাজ সম্প্রাতিক বছরগুলোয় নিয়মিত তাইওয়ান প্রণালী দিয়ে প্রবেশ করতে দেখা গেছে। এ নিয়ে চরম আপত্তি জানিয়ে আসছে চীন। এসব এলাকা নিজেদের বলে দাবি করে আসছে বেইজিং।চীনের হুঁশিয়ারি উপক্ষে করে চলতি মাসে তাইওয়ান সফর করেন মার্কিন স্পিকার  ন্যান্সি পেলোসি। এর জেরে তাইওয়ানকে ঘিরে স্মরণকালের সবচেয়ে বড় সামরিক মহড়ার আয়োজন করে চীনা সামরিক বাহিনী।এতে অঞ্চলটিতে যুদ্ধাব্স্থা তৈরি হয়। এদিকে তাইওয়ানের প্রতি পূর্ণ সমর্থনের অঙ্গীকার ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড দাবি করা চীন, ওয়াশিংটনকে সতর্ক করে বলছে আগুন নিয়ে না খেলতে।তাইওয়ান প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌ বাহিনীর যুদ্ধ জাহাজ সাধারণত ৮ থেকে ১২ ঘণ্টা অবস্থান করে। আর ওই সময়টা চীনের সামরিক বাহিনী গভীরভাবে পর্যবেক্ষণ করে। সবশেষ মার্কিন যুদ্ধ জাহাজ প্রণালীতে প্রবেশ নিয়ে চীনের তাক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories