বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

নারায়ণগঞ্জ শেখ হাসিনার ঘাটি শেখ হাসিনার দখলেই থাকবে : এ কে এম শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৬৯ বার

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান কর্মীদের দেশের তরে জীবন দেওয়ার মানসিকতা তৈরীর আহবান জানিয়েছেন। তিনি বলেন, আমাদের পুর্ব পুরুষেরা রক্ত দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। এখন দেশ বিপদে, রক্ত তো আমাদের দিতেই হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকলকে সতর্ক থাকতে বলেছেন। গত কয়েকদিন ধরে নারায়ণগঞ্জে বিএনপি, অনেক সুশিল বলছে নারায়ণগঞ্জের রাজপথ দখল করতে হবে। আরে দেখেন না এই নারায়ণগঞ্জের রাজপথ কার দখলে। নারায়ণগঞ্জের রাজপথ শেখ হাসিনার দখলে।

শনিবার নগরীর ২নং রেল গেট এলাকায় বিএনপি ও জামাতের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ
আয়োজিত বিশাল সমাবেশে নারায়ণগঞ্জ-৪ আসনের প্রভাবশালী সাংসদ একেএম শামীম ওসমান কর্মীদের উদ্দেশ্য করে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপি ও মির্জা ফখরুল সাহেবরা হেসে হেসে বলেন আওয়ামী লীগের কপালে নাকি শনি আছে। বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা হবে। বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে বিশ্ববাসীর নিকট তুলে ধরাই কি আপনাদের মুখ্য উদ্দেশ্য, না হলে আপনাদের এ বিষয়ে এত খুশি হওয়ার তো কোন কারন নাই। এই বিষয়ে তারাই খুশি হচ্ছে যারা বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারে নাই। যারা ১৫ আগস্টে জাতির পিতাকে তার পরিবারসহ নির্মমভাবে হত্যা করেছে। যারা আমাদের প্রধানমন্ত্রীকে ২১বার হত্যা করার চেষ্টা করেছে। তারাই আজ দেশকে দেউলিয়া হিসেবে দেখতে চায়। নারায়ণগঞ্জবাসী তাদের এই রাষ্ট্রদোহী স্বপ্নকে দুঃস্বপ্ন করে দিবে।

শামীম ওসমান আরো বলেন, শেখ হাসিনা আমাদের ভবিষ্যত না। আমাদের ভবিষ্যৎ তো ছিলো বঙ্গবন্ধু। তাকে হত্যা করে আমাদের স্বপ্ন গুলোকে গুড়িয়ে দেয়া হয়েছে। এখন শেখ হাসিনা আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ, তাকে হত্যা করে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করতে চাচ্ছে। আমি সবাইকে অনুরোধ করবো আসেন একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। নারায়ণগঞ্জে এতো বড় বড় নেতা, আমি তো সাধারণ কর্মী। আমাকে নিয়ে অনেক কিছু বলা হচ্ছে, বলুক। কিন্তু জাতির পিতার কন্যাকে নিয়ে কিছু বললে বসে থাকবো না। কে নামলো, কে নামলো না সেটা আমার দেখার বিষয় না। সামনে কঠিন সময় আসছে। এখন যে চক্রান্ত হচ্ছে তা শুধু আওয়ামী লীগকে হাটানোর জন্য না। এই ষড়যন্ত্র হচ্ছে আমাদের এই দেশকে অকার্যকর ও ব্যর্থ একটি রাষ্ট্রে পরিনত করার জন্য।

আপনারা সুযোগ নিতে চান, খেলতে চান। আপনারা খেলবেন আমাদের সাথে, কবে খেলবেন বলেন।

আমরাও খেলতে চাই। আপনারা ধ্বংসের পক্ষে, আমরা খেলবো ধ্বংসের বিপক্ষে। আপনারা খেলবেন সাম্প্রদায়িকতার ক্ষেত্রে, আমরা খেলবো অসাম্প্রদায়িকতার ক্ষেত্রে। ডেট দিন কবে খেলবেন।
তিনি বিএনপি জামাতকে খেলার আহবান জানিয়ে বলেন, সারা বাংলাদেশে ঝামেলা করার দরকার কী? আসুন নারায়ণগঞ্জে খেলি। তারেক রহমান সাহেবের নির্দেশে খেলছেন। সাহেব বলছি, যদি আবার ওপর থেকে মারেন। মুসলমান একবার মরে, দুইবার মরে না। আমার সত্যি খালেদা জিয়ার জন্য কষ্ট লাগে। আমি তার জন্য নামাজ পড়ে দোয়া করি। শেখ হাসিনা বলেছিলেন, মানুষ অসুস্থ হলে সে যদি শত্রুও হয়, তার জন্য দোয়া করবে। আমি তার রোগ মুক্তির জন্য দোয়া করি।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নারায়ণগঞ্জের সভাপতি বাবু চন্দন শীলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন — মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ওয়াজেদ আলী খোকন, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহসিন প্রমুখ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories