সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ৪৮ নং ওয়ার্ডে মাদকের আখড়ায় জনতার আগুন ও ময়লা আবর্জনার জনসচেতনতা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ রোহিঙ্গা সংকট ২০ বছরে গড়াতে দেওয়া যাবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজ ডুবি, বাংলাদেশিসহ ২২ জন নিখোঁজ রংপুরে চার খুনের পর স্বর্ণ লুট, বাড়িতেই গোসল করে ইয়াবা সেবন রংপুরে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ পরিবারের চারজনকে হত্যা ॥ দুই যুবক গ্রেপ্তার

খিলগাঁওয়ে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ১২৯ বার

রাজধানীর খিলগাঁও থানার তিলপাপাড়ার একটি বাসা থেকে এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে খিলগাঁও থানা পুলিশ। নীলুফা আক্তার হাসি (৩৬) নামে ওই নারীর স্বামী উপ-পরিদর্শক বজলুর রশিদ পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) মেকানিক্যাল শাখায় কর্মরত।শনিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে তিলপাপাড়া ১১ নাম্বার রোড, ১৮৫/৩/এ নম্বর বাড়ির নিচতলার বাসা থেকে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য বিকেলে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

পাবনার সুজানগর উপজেলার মো. হাতেম আলীর মেয়ে নীলুফা। বর্তমানে ১ ছেলে ও ২ মেয়েসহ স্বামীর সঙ্গে খিলগাঁওয়ের ওই বাসায় থাকতেন।খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুকুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, পরিবারের সদস্যরা দাবি করেছেন ওই নারী দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত ছিলেন। সংবাদ পাওয়া যায় সকালে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।এদিকে, হাসপাতালের মর্গে মৃত নীলুফার মামা আ. মান্নান জানান, শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন নীলুফা। তবে তার স্বামী ও ছেলের সঙ্গে সম্পর্ক তেমন ভালো ছিল না। আজ স্বজনদের মাধ্যমে তিনি খবর পান নীলুফা গলায় ফাঁস দিয়ে মারা গেছে। এরপর দুপুর দেড়টার দিকে ওই বাসায় গিয়ে ফ্লোরে মৃত অবস্থায় দেখতে পান নীলুফাকে। তখন থানা পুলিশ ছিল সেখানে।তিনি বলেন, কীভাবে তার মৃত্যু হয়েছে তা আমরা বলতে পারছি না। তবে আত্মহত্যা করতে পারে বলে আমাদেরও ধারণা হচ্ছে। আমরা এটি নিয়ে কোনো অভিযোগ করতে চাচ্ছি না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories