মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের উলিপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত জনপ্রিয়তায় বড় ধস, চাপে ট্রাম্পের রিপাবলিকান পার্টি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ বিতরণ রূপগঞ্জে ঢাকা- সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে ৫৪ টি চোরাই মোবাইলসহ ২ জন গ্রেফতার ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

কাতার বিশ্বকাপের টিকিটধারীদের ভিসা দেবে সৌদি আরব

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৬৯ বার

আগামী নভেম্বরে শুরু হতে যাওয়া কাতার বিশ্বকাপের টিকিটধারীদের জন্য স্বল্পমেয়াদে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব সরকার।সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কাতারের ‘হায়া ফ্যান কার্ড’ করলেই বিশ্বকাপের ১০ দিন আগে ‘মাল্টিপল-এন্ট্রি ভিসা’র জন্য আবেদন করা যাবে। ভিসার আবেদন গৃহীত হলে সৌদি আরবে ৬০ দিন পর্যন্ত অবস্থান করা যাবে। এজন্য আগে কাতারে যেতে হবে না। তবে চিকিৎসা বিমা থাকা বাধ্যতামূলক।

বিশ্বকাপের টিকিটধারীদের জন্য হায়া কার্ড এর ব্যবস্থা করা হয়েছে। টিকিট কেনার পর এই কার্ডের জন্য আবেদন করতে হবে। কারণ, কার্ডটি আন্তর্জাতিক দর্শকদের জন্য কাতারে এন্ট্রি পারমিট হিসেবে কাজ করবে। তাছাড়া বিশ্বকাপের যেকোনো ম্যাচ দেখতে হলে হায়া কার্ড বাধ্যতামূলক। এই কার্ড ব্যবহার করে ম্যাচের দিন টিকিটধারীরা বিনামূল্যে গণপরিবহন ব্যবহার ও অন্যান্য সুবিধা পাবেন। হোটেল বুকিংয়ের জন্যও এই কার্ড দরকার হবে।
খবর খালিজ টাইমস

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories