মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের উলিপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত জনপ্রিয়তায় বড় ধস, চাপে ট্রাম্পের রিপাবলিকান পার্টি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ বিতরণ রূপগঞ্জে ঢাকা- সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে ৫৪ টি চোরাই মোবাইলসহ ২ জন গ্রেফতার ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

যাত্রীবাহী বিমান বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৫৯ বার

দুবাইগামী ইন্ডিগোর একটি বিমান বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। আজ শনিবার সকালে ভারত থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল বিমানটি। শনিবার সকাল ৭টা ২০ মিনিটে বিমানটি ১৬০ জন যাত্রী নিয়ে উড্ডয়নের কথা ছিল।

কিন্তু এরই মধ্যে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বিমানটি বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি পাওয়া গেছে। বেনামি ফোনে পুলিশ কন্ট্রোল রুমে এই হুমকি দেওয়া হয়।অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি দাবি করেন, বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে যাত্রীবাহী বিমানটি। এ খবর ছড়িয়ে পড়তেই বিমানের যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। হুমকির ফোন পাওয়ার পরই বিমানটির উড্ডয়ন স্থগিত করা হয়। এর পর নিরাপত্তা কর্মীরা বিমানের ভেতর তল্লাশি চালান। তবে তারা কোনো সন্দেহজনক বস্তু কিংবা বিস্ফোরকের সন্ধান পাননি। কর্তৃপক্ষ ফোনকারীকে খুঁজে বের করার চেষ্টা করছে। খবর খালিজ টাইমস

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories