মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের উলিপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত জনপ্রিয়তায় বড় ধস, চাপে ট্রাম্পের রিপাবলিকান পার্টি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ বিতরণ রূপগঞ্জে ঢাকা- সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে ৫৪ টি চোরাই মোবাইলসহ ২ জন গ্রেফতার ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘে এনপিটির খসড়া ঘোষণার ব্যাপারে রাশিয়ার আপত্তি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৬৬ বার

পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তির ওপর জাতিসংঘে চার সপ্তাহের সম্মেলনের পর একটি যৌথ ঘোষণার ব্যাপারে রাশিয়া শুক্রবার বাধা দিয়েছে। মস্কো এই ঘোষণা পত্রের নিন্দা জানিয়ে বলেছে, এই দলিলে ‘রাজনৈতিক’ লক্ষ্য রয়েছে।পরমাণু অস্ত্রের বিস্তার রোধ, সম্পূর্ণ নিরস্ত্রীকরণ এবং পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে সহযোগিতা জোরদারে প্রতি পাঁচ বছর পর পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) স্বাক্ষরকারী ১৯১ টি দেশ চুক্তিটি পর্যালোচনা করে।

চূড়ান্ত অধিবেশনসহ মাসব্যাপী আলোচনায় অংশ নিতে ১ আগস্ট থেকে দেশগুলো নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে জড়ো হয়েছে, শুক্রবার এই অধিবেশন কয়েক ঘণ্টার জন্য স্থগিত করা হয়।শেষ পর্যন্ত সম্মেলনের সভাপতি আর্জেন্টিনার গুস্তাভো জলাউভিনেন বলেন, রাশিয়ার আপত্তির পর এটি ‘চুক্তি অর্জনের অবস্থানে ছিল না’রাশিয়ার প্রতিনিধি ইগর ভিসনেভিটস্কি চুক্তির খসড়ার চূড়ান্ত টেক্সট সম্পর্কে বলেন, এতে ৩০ পাতার মতো দীর্ঘ অংশ রয়েছে যা ‘ভারসাম্যপূর্ণ’ নয়।তিনি বলেন, ‘আমাদের প্রতিনিধি দলের কিছু অনুচ্ছেদে আপত্তি রয়েছে যা স্পষ্টতই রাজনৈতিক প্রকৃতির।’তিনি বলেন, এই টেক্সস্টে আপত্তি রয়েছে রাশিয়াই এমন একমাত্র দেশ নয়।আলোচনার ঘনিষ্ঠ সূত্রের মতে, রাশিয়া বিরোধিতা করেছিল বিশেষ করে ইউক্রেনে মস্কোর দখলকৃত জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত অনুচ্ছেদের জন্য।সর্বশেষ খসড়ায় সামরিক তৎপরতা নিয়েও ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories