রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় স্বার্থে আপস করে কোনো সিদ্ধান্ত নেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা দেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবার দুই প্রতিমন্ত্রী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মঈন খান মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন বাংলাদেশসহ ৭৫ দেশের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতাদেশ বাতিল বিদ্যুৎ ও গ্যাসের সংকট উত্তরাধিকারসূত্রে পাওয়া, কাটাতে সময় লাগবে: অর্থমন্ত্রী স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ১৬০ বার

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে রোকন (৩২) শাহাদত (২২) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৬ আগস্ট) বেলা পৌনে ৩টার দিকে পশ্চিম আগারগাঁও পানির ট্যাংক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই মুমূর্ষু অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাদের সহকর্মী কবির হোসেন জানায়, তারা পশ্চিম আগাঁরগাও পানির ট্যাংকের পাশে নির্মানাধীন ১৪ তলা ভবনে কাজ করছিল। রোকন ও শাহাদত ভবনের তৃতীয় তলায় বাইরের দিকে মাচান বেঁধে প্লাস্টারের কাজ করছিল। এ সময় মাচান ছিঁড়ে দুজন নিচে পড়ে গুরুতর আহত হন। 

পরে তাদের দুজনকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করে। নিহত দুজনের বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায়। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories