শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সেনাবাহিনীর আকার বাড়ানোর ঘোষণা রাশিয়ার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ৪৩ বার

রাশিয়ার সেনাবাহিনীর আকার বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান সপ্তম মাসে পড়ার পর এক ডিক্রি জারি করে রাশিয়ার সেনা সংখ্যা ১৯ লাখ থেকে বারিয়ে ২০ লাখ ৪০ হাজার করার সিদ্ধান্ত ঘোষণা করেন পুতিন।এসব সেনার মধ্যে ১১ লাখ ৫০ হাজার সৈন্য সম্মুখ সমরের জন্য প্রস্তুত থাকে। প্রেসিডেন্ট পুতিনের ডিক্রিতে এই সংখ্যা ১ লাখ ৩৭ হাজার জন বাড়ানোর কথা বলা হয়েছে। এই সিদ্ধান্ত আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে যুদ্ধে নিজের ক্ষয়ক্ষতির কথা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি রাশিয়া। তবে ইউক্রেন দাবি করেছে, দেশটির পাল্টা হামলায় অন্তত ৪৫ হাজার রুশ সেনা হতাহত হয়েছে।প্রেসিডেন্ট পুতিনের স্বাক্ষরিত ডিক্রি অনুযায়ী, রাশিয়ার সেনা সংখ্যা প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পাবে। সেনাবাহিনীতে নিয়োগের জন্য আগ্রহী ব্যক্তিদের বড় অঙ্কের নগদ অর্থ প্রদানের প্রস্তাব দেয়া হয়েছে।এ খবর জানাতে গিয়ে পশ্চিমা সংবাদ সংস্থাগুলো দাবি করেছে, রুশ বাহিনীতে সেনাসদস্য নিয়োগ দিতে কর্তৃপক্ষ বিভিন্ন কারাগার পরিদর্শন করছেন। মুক্তি প্রদান ও নগদ অর্থের প্রস্তাব দিয়ে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে কারাবন্দীদের।ডিক্রিতে সেনাবাহিনীর জন্য তহবিলের বিষয়টি রাষ্ট্রীয় বাজেট থেকে নির্ধারণ করার কথা বলা হয়েছে। তবে সেনাসংখ্যা বাড়াতে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে নাকি পদ বাড়ানো হবে, তা স্পষ্ট নয়।
খবর পার্সটুডে

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories