সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

আফগানিস্তানে ভয়াবহ বন্যায় নিহত ১৮০

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ৪৭ বার

আফগানিস্তানে চলতি আগস্ট মাসের বন্যায় অন্তত ১৮০ ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো আড়াই শতাধিক ব্যক্তি এবং অন্তত ৩ হাজার ঘরবাড়ি আংশিক বা পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান মুখপাত্র জবিহউল্লাহ মুজাহিদ এ খবর জানিয়ে বলেছেন, ‘হাজার হাজার গবাদি পশু বন্যার পানির তোড়ে ভেসে গছে।

তিনি বলেন, ‘দুর্গত এলাকাগুলোয় সরকার পুরোদমে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালাচ্ছে। একইসঙ্গে বন্যায় দুর্গতাদের সাহায্যে এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক সমাজের সাহায্য চাওয়া হয়েছে।’চলতি বন্যার জন্য সাবেক আশরাফ গনি সরকারকে অভিযুক্ত করে মুজাহিদ বলেন, ‘ওই সরকার দেশের অবকাঠামো ও স্থাপনা নির্মাণ করার ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছিল বলে প্রবল বৃষ্টিপাতের পানি সরে যেতে পারেনি। ফলে বন্যা চরম আকার ধারন করেছে।’আফগানিস্তানের মধ্য ও পূর্বাঞ্চলে প্রবল বর্ষণের ফলে চলতি আগস্ট মাসের মাঝামাঝি সময়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পারওয়ান প্রদেশ। রাজধানী কাবুলের উত্তরে অবস্থিত পারওয়ান প্রদেশে ভারী বর্ষণ হয় এবং দ্রুত পানি সরে যাওয়ার ব্যবস্থা না থাকায় নদী ও খালগুলো উপচে পড়ে। বন্যায় আরো যেসব প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে সেসবের মধ্যে রয়েছে কাপিসা, পাঞ্চশির ও নানগারহার।
খবর পার্সটুডে

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories