শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৫৩ বার

পাকিস্তানে টানা অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। জুনের মাঝামাঝি থেকে শুরু হওয়া এ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ২৩ লাখ মানুষ। পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী শেরি রেহমান বলেন, চলমান বন্যায় অন্তত ৩২৬ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া লাখো ঘরবাড়ি ও অবকাঠামোর ক্ষতি হয়েছে।

এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেলুচিস্তান ও সিন্ধু প্রদেশ। সিন্ধুতে স্বাভাবিকের চেয়ে ৩৯৫ ও বেলুচিস্তানে ৩৭৯ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান এবং পাঞ্জাব প্রদেশে নতুন করে বৃষ্টি শুরু হয়েছে। ফলে স্থানীয় প্রশাসন সেখানকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে।চলতি বর্ষা মৌসুমে নজিরবিহীন বৃষ্টির কারণে পাকিস্তানে প্রায় সবগুলো প্রদেশেই বন্যা দেখা দেয়। বন্যার পাশাপাশি ভূমিধসে বহু প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়। বন্যা দুর্গতদের পুনর্বাসন ও অবকাঠামো মেরামতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছেন।এক ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, বন্যা দুর্গতদের জন্য আট হাজার কোটি রুপি এবং তাদের পুনর্বাসনে আরও কয়েকশ কোটি রুপি দরকার। প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হওয়া প্রতি জনের পরিবারকে ১০ লাখ রুপি ক্ষতিপূরণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ২৫ হাজার রুপি করে দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories