শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পানি কমতেই বেরিয়ে এলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ২০ যুদ্ধজাহাজ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৬৫ বার

ইউরোপজুড়ে কয়েক সপ্তাহের তীব্র খরায় বিভিন্ন নদী ও হ্রদের পানির স্তর অনেকখানি নেমে যাওয়ায় দীর্ঘদিন নিমজ্জিত থাকা অনেক সম্পদ বের হয়ে আসছে। খরার কারণে ইউরোপের অন্যতম বড় নদী দানিয়ুবের পানির স্তর প্রায় এক শতকের মধ্যে সর্বনিম্ন অবস্থায় পৌঁছেছে।  এতে ওই নদীর তলদেশ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডুবে যাওয়া ২০টিরও বেশি ভাঙাচোরা যুদ্ধজাহাজ দৃশ্যমান হয়েছে।ধাবমান সোভিয়েত বাহিনীর তাড়া খেয়ে ১৯৪৪ সালে নাৎসি জার্মানির কৃষ্ণসাগরীয় নৌবহরের যে শতাধিক নৌযান দানিয়ুব নদীতে ডুবে গিয়েছিল তার মধ্যে ছিল এই ২০টি  যুদ্ধজাহাজও।  নদীর পানির স্তর কমে যাওয়ায় এখন এসব  জাহাজ দৃশ্যমান হতে শুরু করেছে।

প্রাহোভোর শহরের প্রশাসন জানায়, পূর্ব সার্বিয়ার প্রাহোভোর কাছে দানিউবের একটি অংশে ধ্বংসপ্রাপ্ত ২০টি জাহাজের খোঁজ মিলেছে। এর মধ্যে অনেকগুলোয় গোলাবারুদ ও বিস্ফোরক রয়েছে। এদিকে ধ্বংসপ্রাপ্ত জাহাজের কারণে ঝুঁকিতে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের আশঙ্কা এসব জাহাজের বিস্ফোরক এখনো কার্যকর। এ থেকে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। গত মার্চে সার্বিয়ার সরকার হাল্ক উদ্ধার এবং গোলাবারুদ ও বিস্ফোরক অপসারণের জন্য একটি দরপত্র আহ্বান করেছিল। এর খরচ ধরা হয়েছিল ৩০ মিলিয়ন ডলার।
খবর রয়টার্স

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories