রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় স্বার্থে আপস করে কোনো সিদ্ধান্ত নেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা দেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবার দুই প্রতিমন্ত্রী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মঈন খান মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন বাংলাদেশসহ ৭৫ দেশের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতাদেশ বাতিল বিদ্যুৎ ও গ্যাসের সংকট উত্তরাধিকারসূত্রে পাওয়া, কাটাতে সময় লাগবে: অর্থমন্ত্রী স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

ইরানি নির্মাতার অভিযোগের বিষয়ে যা বললেন অনন্ত জলিল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৭০ বার

দিন-দ্য ডে’ সিনেমা ঘিরে বিতর্ক থামছেই না। সিনেমাটি মুক্তি পেয়েছে গত কোরবানির ঈদে। এর আগে থেকেই অনন্ত জলিলের বিভিন্ন মন্তব্য নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছিল। মুক্তির পরও সেই ধারা অব্যাহত থাকে। এবার ইরান থেকে শুরু হলো বিতর্কের নতুন অধ্যায়।সিনেমাটি নির্মিত হয়েছে ইরান ও বাংলাদেশের যৌথ প্রযোজনায়। পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। কিন্তু বাংলাদেশে সিনেমাটি মুক্তির সময়ে কোনো আয়োজনেই তাকে দেখা যায়নি।

ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে সরব হয়েছেন নির্মাতা জমজম। তিনি অনন্ত জলিলের বিরুদ্ধে কিছু অভিযোগ তুলেছেন। তার দাবি, অনন্ত জলিল চুক্তি ভঙ্গ করেছেন, অর্ধনির্মিত অবস্থায় নিয়ে সিনেমাটিকে নষ্ট করে ফেলেছেন। এমনকি নিজের অংশের টাকা তিন-চার বছর ধরে চেয়েও পাননি নির্মাতা।এ বিষয়ে ইরানের আদালতে অনন্ত জলিলের বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন মুর্তজা অতাশ জমজম। সেই সঙ্গে একজন আন্তর্জাতিক আইনজীবী নিয়োগ দেবেন বলেও জানান।নির্মাতা জমজমের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন অনন্ত জলিল। তিনি জানালেন, মামলার বিষয়টি এখনো জানেন না। আর মুর্তজা যেসব অভিযোগ করেছেন, সেগুলোও ভিত্তিহীন।অনন্ত জলিল বলেন, ‘সিনেমার শুটিং শেষ করেছি তিন-চার-বছর আগে। সব ফুটেজ কিন্তু নির্মাতার কাছেই ছিল। এরপর আমি কোনো কিছু গোপন করিনি। সবকিছু মিডিয়াকে বলেই সিনেমা মুক্তি দিয়েছি। গত বছরও নির্মাতা আমার দাওয়াতে এসে প্রোগ্রাম করে গেল। অভিযোগ থাকলে তো তিনি সিনেমার ফুটেজই দিতেন না।’অনন্তের দাবি, চুক্তি অনুযায়ী কেবল বাংলাদেশে শুটিংয়ের অর্থ তিনি বহন করেছেন। তার ভাষ্য, ‘বাংলাদেশে ওদের দেশ থেকে ১৭ জন শিল্পী এসেছিল। তাদের পাঁচতারকা হোটেলে রেখেছি। রাজকীয় মর্যাদা দিয়েছি। শুটিংয়ে কোনো হস্তক্ষেপ করিনি। আমার কাছে চুক্তির সমস্ত কাগজ রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories