সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব চেয়েছেন গোতাবায়া রাজাপাকসে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ১১১ বার

জনগণের বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালানো শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব আবেদন করেছেন।বৃহস্পতিবার (১৮ আগস্ট) শ্রীলঙ্কার সংবাদপত্র ডেইলি মিররের এক প্রতবেদনে জানা যায়, স্ত্রী ও পুত্রকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হতে চান সাবেক এ প্রেসিডেন্ট। গত মাসেই এ প্রক্রিয়া শুরু করেছেন তিনি।

ডেইলি মিরর জানিয়েছে, গোটাবায়ার স্ত্রী লোমা রাজাপাকসের মার্কিন নাগরিকত্ব রয়েছে। আর সেই সুযোগ কাজে লাগিয়ে সেখানে গ্রিন কার্ড বা স্থায়ী আবাসিকতার আবেদন জানিয়েছেন গোতাবায়া রাজাপাকসে।২০১৯ সালে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে ওই বছরই নিজের মার্কিন নাগরিকত্ব ছেড়ে দেন গোতাবায়া রাজাপাকসে।শ্রীলঙ্কার সেনাবাহিনী থেকে আগাম অবসর নিয়ে তিনি তথ্যপ্রযুক্তি খাতে চলে যান। পরে ১৯৯৮ সালে তিনি যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে পাড়ি দেন। পরে ২০০৫ সালে আবার শ্রীলঙ্কায় ফেরেন তিনি।৭৩ বছর বয়সী গোতাবায়া রাজাপাকসে বর্তমানে স্ত্রীকে সঙ্গে নিয়ে ব্যাংককের একটি হোটেলে রয়েছেন। অন্তত নভেম্বরের শেষ পর্যন্ত থাইল্যান্ডে থাকার পরিকল্পনা থাকলেও তা বাতিল করে আগামী ২৫ আগস্ট শ্রীলঙ্কায় ফেরার কথা রয়েছে তার।ডেইলি মিরর জানিয়েছে, থাইল্যান্ডে স্বাধীনভাবে চলাফেরার সুযোগ পাওয়া যাবে ভেবেছিলেন তিনি। তবে নিরাপত্তা উদ্বেগের কারণে তা না হওয়ায় আইনজীবীদের পরামর্শে এই মাসের শেষ দিকে শ্রীলঙ্কায় ফেরার সিদ্ধান্ত নেন তিনি।ব্যাংকক পৌঁছানোর পর থাই পুলিশ নিরাপত্তাজনিত কারণে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে ঘরের ভেতরে থাকার পরামর্শ দেন। তার অবস্থান করা হোটেলের অবস্থানও স্পষ্ট করা হয়নি। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories