মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

জি২০ সম্মেলনে অংশ নেবেন জিনপিং ও পুতিন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৬৭ বার

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উভয়েই নভেম্বওে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠেয় জি২০ সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো।ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে জোকো বলেন, ‘শি জিনপিং আসবেন। প্রেসিডেন্ট পুতিনও আমাকে বলেছেন, তিনি আসবেন।

সম্মেলনটিতে দুই নেতার যোগ দেওয়ার বিষয়ে এ প্রথম নিশ্চিত করা হলো। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এবং তাইওয়ান নিয়ে উত্তেজনা বৃদ্ধির পর এটিই হবে প্রথম বৈশ্বিক শীর্ষ সম্মেলন।আর এটি হতে যাচ্ছে ২০২০ সালের জানুয়ারি পর শি জিনপিংয়ের প্রথম বিদেশ সফর। সে সময় বেইজিং করোনার কারণে তার সীমান্ত বন্ধ করে দিয়েছিল। এর পর তিনি শুধু হংকংয়ের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ১ জুলাই মূল ভূখণ্ডের বাইরে গিয়েছিলেন।নভেম্বরের শীর্ষ সম্মেলনটি অনেক প্রতিক্ষীত। এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও উপস্থিত হতে পারেন বলে আশা করা হচ্ছে। তবে এ সময় তিনি ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন কি না, তা পরিষ্কার নয়।
খবর বিবিসি

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories