সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

সুদানে বন্যায় ৭৭ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৬৬ বার

ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় সুদানে ৭৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যার কারণে সাড়ে ১৪ হাজারের বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ আগস্ট) দেশটির জাতীয় কাউন্সিল সিভিল ডিফেন্সের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, গত মে মাসে বর্ষাকাল শুরুর পর থেকে এতো মানুষের মৃত্যু হলো সেখানে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য উত্তর কোর্দোফান, গেজিরা, দক্ষিণ কোর্দোফান, দক্ষিণ দারফুর বলেও জানান তিনি।

সাধারণত মে থেকে অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টিপাত হয় সুদানে। এতে বহু ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক সমন্বয় অফিস (ওসিএইচএ) সপ্তাহের শুরুতে এক প্রতিবেদনে জানায় যে সরকারের মানবিক সহায়তা কমিশন, মানবিক সংস্থা এবং স্থানীয় কর্তৃপক্ষের হিসাবে, বন্যায় এক লাখ ৩৬ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবার।সংস্থাটি আরও জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের সংখ্যা আরও বাড়তে পারে কারণ এখনো অনেক এলাকা পানির নিচে ডুবে আছে। জাতিসংঘ বলছে, গত ১৪ আগস্ট ভারি বৃষ্টির কারণে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা গতবছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ। সংস্থাটির তথ্য বলছে, ২০২১ সালে সুদানে বর্ষাকালে দেশজুড়ে ক্ষতিগ্রস্ত হয় ৩ লাখ ১৪ হাজার ৫০০ মানুষ। গত বছর বন্যায় দেশটিতে ৮০ জনের মৃত্যু হয়। খবর আল-জাজিরা

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories