শিল্পনগরী টঙ্গীতে একটি পোষাক কারখানার এসির বিসাক্ত গ্যাস নির্গত হয়ে অন্তত ২৫ জন শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে হাবিব (২৪) রুবেল (২১) কহিনুর (২৩) শিমলা (২৩) অজ্ঞাত এক নারীসহ গুরুতর আহত ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে টঙ্গী আলম টাওয়ারের ব্রাভো অ্যাপারেলস লিঃ পোশাক কারখানায় এঘটনা ঘটে। আহত শ্রমিকরা জানায়, কাজ চলাকালীন সময় হঠাৎ করে এসির ভিতর থেকে বিষাক্ত গ্যাস নির্গত হলে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। এসময় কারখানার ভিতরে আতঙ্কের সৃষ্টি হলে আতঙ্কিত শ্রমিকরা সিঁড়ি দিয়ে তাড়াহুড়ো করে নামার সময় বেশ কয়েকজন আহত হয়। আহতদের দ্রুত উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। ব্রাভো অ্যাপারেলস লিমিটেডের উৎপাদন ব্যবস্থাপক শেখ সমুন জানান, অতিরিক্ত গরমে একাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষনিক কারখানা ছুটি ঘোষণা করা হয়। এই সময়ে মেয়েরা তাড়াহুড়োা করে নামতে গিয়ে কয়েকজন শ্রমিক আহত হয়। কারখানার পক্ষ থেকে তাদের চিকিৎসা ব্যবস্থা করা হচ্ছে।
Leave a Reply