মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবির মতবিনিময় সভা পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে : আফরোজা খানম বিজিবির মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, সর্বস্তরে মাছ চাষের আহ্বান মহাপরিচালকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন জাতিসংঘ সাধারণ পরিষদ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-সারাহ কুক বৈঠক দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে সরকারের তিন ধাপের কৌশল তুলে ধরলেন ড. তিতুমীর সকল ধর্ম ও মতের মানুষকে কথা বলার সুযোগ দিতে সর্বোচ্চ চেষ্টায় থাকবো : ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ৩,১০০ রিঙ্গিত করার দাবি এমটিইউসির পেনাংয়ে বাংলাদেশ হাইকমিশনের মোবাইল কনস্যুলার ক্যাম্প, দুই দিনে পাঁচ শতাধিক প্রবাসীকে সেবা প্রদান

ডিসেম্বরের মধ্যে চকবাজার থেকে ৫০০ গুদাম-কারখানা স্থানান্তর

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ৮২ বার

আগামী ডিসেম্বরের মধ্যে পুরান ঢাকার ঝুঁকিপূর্ণ অন্তত ৫০০টি গুদাম-কারখানা স্থানান্তর করার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।আজ বুধবার (১৭ আগস্ট) পুরান ঢাকার চকবাজারের কামালবাগ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

তাপস বলেন, ঝুঁকিপূর্ণ এসব গুদাম-কারখানা চিহ্নিত করার জন্য আমাদের একটি কমিটি আছে সেই কমিটি প্রতিবেদন জমা দেবে।  সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। প্রতিবেদন আমরা মন্ত্রণালয়ে জমা দেব। সেখানে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী আমাদের সমন্বয়ের মাধ্যমে এ কাজ করা হবে।ডিএসসিসি মেয়র বলেন, এসব এলাকার কারখানা-গুদামে মানুষ ঝুঁকি নিয়ে তাদের ব্যবসা পরিচালনা করছে। ফলে বারবার এমন দুর্ভাগ্যজনক দুর্ঘটনা ঘটছে। ঘনবসতিপূর্ণ এই এলাকায় এসব রাসায়নিক কারখানা, গুদাম, বিভিন্ন ধরনের ফ্যাক্টরির কারণে এই এলাকায় যানজট যেমন বেশি থাকে, তেমনি অত্যন্ত ঝুঁকির মধ্যে থাকে সবাই। এমন অবস্থা থেকেই বারবার অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনা ঘটে চলেছে। তাই সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী শ্যামপুরে এসব রাসায়নিক গুদাম, কারখানগুলো স্থানান্তর করার সিদ্ধান্ত হয়েছে। যে অনুযায়ী আগামী ডিসেম্বরের মধ্যে সেখানে অন্তত ৫০০ কারখানা, গুদাম স্থানান্তর করা হবে।তিনি বলেন, ডিএসসিসি মেয়র হিসেবে আমি মনে করি নদীর তীরে এত সুন্দর জায়গায় এসব স্থাপনা থাকা উচিত নয়, এটা হতে হবে পর্যটন এলাকা। এখানে এসব গুদাম, কারখানা থাকা ভালো দেখায় না। বরং এগুলো পর্যটকবান্ধব এলাকা হিসেবে রূপান্তর করা আমাদের উচিত বলে মনে করি।

গত ১৫ আগস্ট (সোমবার) দুপুর ১২টার দিকে চকবাজারে পলিথিন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে দুপুর ২টা ২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ছয়জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। অন্যদিকে অগ্নিকাণ্ডের তদন্ত করতে পাঁচ সদস্যদের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories