সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

ক্যামেরুনে বিদ্রোহীদের হামলায় সেনা ও পুলিশ কর্মকর্তা নিহত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৬৫ বার

ক্যামেরুনে বিদ্রোহীদের হামলায় এক সেনাসদস্য ও এক পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন। ইংরেজি ভাষী বিচ্ছিন্নতাবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘাত ছড়িয়ে পড়া একটি অঞ্চলের কাছে তারা এ হামলা চালায়। সোমবার আঞ্চলিক গভর্নর এ কথা জানিয়েছেন। আঞ্চলিক গভর্নর অগাস্টিন আওয়া ফনকা বলেন, বিদ্রোহীরা রোববার সকালে ওয়েস্ট রিজিওনের কেংউ গ্রামে একটি সেনা ফাঁড়িতে হামলা চালালে এক সেনা এক পুলিশ কর্মকর্তা ও এক মোটরসাইকেল চালক নিহত হন।

তিনি আরও জানান, হামলাকারীরা ওই ফাঁড়িতে থাকা অস্ত্র লুট করে পালিয়ে যায়।নর্থ ওয়েস্ট অঞ্চলের কাছে এ হামলা চালানো হয়। পার্শ¦বর্তী সাউথ ওয়েস্ট অঞ্চলসহ এ অঞ্চলে দীর্ঘ পাঁচ বছর ধরে ইংরেজি ভাষী বিচ্ছিন্নতাবাদী ও সরকারি নিরাপত্তা বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলতে দেখা যাচ্ছে।প্রধানত ফরাসি ভাষায় কথা বলা দেশ ক্যামেরুনের ওই অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ জন সাধারণ ইংরেজি ভাষী। প্রেসিডেন্ট পল বিয়া ১৯৮২ সাল থেকে কঠোর হাতে দেশটি শাসন করেন।গত জুনে ক্যামেরুনের পশ্চিমাঞ্চলে ইংরেজি ভাষী বিদ্রোহীদের হামলা পাঁচ সেনা নিহত হন। খবর এএফপি

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories