শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মিত্র দেশগুলিকে উন্নত অস্ত্র দিয়ে সাহায্য করার ঘোষণা পুতিনের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৫৬ বার

গত ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত রাশিয়া। এই যুদ্ধে বন্ধু দেশগুলিকে ধন্যবাদ জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে তার ঘোষণা, মিত্র দেশগুলির সঙ্গে সামরিক সহযোগিতা জারি রাখতে প্রতিশ্রুতিবদ্ধ রাশিয়া। এমনকি, তাদের অস্ত্রাগারের অত্যাধুনিক অস্ত্রও প্রতিবেশী দেশগুলিকে সরবরাহ করতে প্রস্তুত রাশিয়া।সোমবার ছিল রাশিয়ার বার্ষিক অস্ত্র প্রদর্শনীর অনুষ্ঠান। রাজধানী মস্কোয় সেই অনুষ্ঠানে বক্তৃতাকালে পুতিন জানান, বিশ্বব্যাপী আধুনিক অস্ত্র রফতানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে রাশিয়া। অস্ত্র রফতানি ক্ষেত্রে ক্রমশ তাদের প্রভাব বাড়ছে বলে দাবি করেন রুশ প্রেসিডেন্ট। এর পর পুতিন টেনে আনেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ। ইউক্রেনে তাঁদের সামরিক পদক্ষেপের ভূয়সী প্রশংসা করে বলেন, আমাদের সমর্থনের জন্য মিত্র দেশগুলিকে ধন্যবাদ।

উল্লেখ্য, রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রেক্ষিতে পশ্চিমের দেশগুলির ব্যাপক নিষেধাজ্ঞার মুখে পড়ে রাশিয়া। যদিও সে সব উপেক্ষা করেই তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে।এ নিয়ে পুতিন বলেন, ‘‘আমাদের অনেক প্রতিবেশী এবং মিত্র দেশ রয়েছে। তারা আমাদের চিন্তাভাবনা নিয়ে আলোচনা করে। আমি তাদের ধন্যবাদ জানাই।’’ তার সংযোজন, ‘‘মস্কো একটি সার্বভৌম এবং স্বাধীন উন্নয়নের পথ বেছে নিয়েছে। আন্তর্জাতিক আইন মেনে আঞ্চলিক সমস্যা সমাধানে পদক্ষেপ করে এসেছে।’’ এর পরই রাশিয়ার মিত্র দেশগুলিকে তাঁদের অত্যাধুনিক অস্ত্র সরবরাহের কথা বলেন তিনি। তবে বিশেষ কোনও দেশের নাম করেননি পুতিন। তার মন্তব্য, ‘‘আমরা আমাদের মিত্র এবং অংশীদারদের সবচেয়ে উন্নত ধরনের অস্ত্র দিতে প্রস্তুত— সেটা কামান, যুদ্ধবিমান, ড্রোন বা ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা, অস্ত্রাগারের সবচেয়ে উন্নত অস্ত্র প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভাগ করে নিতে প্রস্তুত রাশিয়া।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories