শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পাকিস্তানে ট্যাংকারের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত ২০

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৬৫ বার

পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন বাসযাত্রী। আজ মঙ্গলবার (১৬ আগস্ট) ভোরে দেশটির পাঞ্জাব প্রদেশের মুলতান-সুক্কুর মোটরওয়েতে একটি তেল ট্যাংকারের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, মুলতানের ডেপুটি কমিশনার তাহির ওয়াট্টু এক বিবৃতিতে এ দুর্ঘটনা ও হতাহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, লাহোর থেকে করাচিগামী যাত্রীবাহী বাসটি মুলতান-সুক্কুর মোটরওয়ের জালালপুর পিয়ারওয়ালা ইন্টারচেঞ্জে পেছন দিক থেকে তেলের ট্যাংকারকে ধাক্কা দেয়।বিবৃতিতে আরও বলা হয়েছে, তেলের ট্যাংকারকে পেছন থেকে ধাক্কা দেওয়ার পরই আগুন ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলেই ২০ জন মারা যায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories