সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

মুরগির একটি ডিম ৪৭ হাজার টাকায় বিক্রি !

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৫৭ বার

বাজার থেকে দেশি মুরগির ডিম কিনতে গেলে সর্বাধিক দাম পড়ে ১০ থেকে ১১ টাকা। কিন্তু কখনও শুনেছেন মুরগির একটি ডিম বিক্রি হয়েছে ৪৭ হাজার টাকায়? অবিশ্বাস্য লাগলেও এমনই হয়েছে। ৫০০ পাউন্ডে বিক্রি হয়েছে মুরগির একটি ডিম। ঘটনাটি ঘটেছে ব্রিটেনে।

জানা গিয়েছে, ব্রিটেনের একটি পরিবার মুরগিটিকে বেশ কয়েক বছর আগে বাড়িতে নিয়ে এসেছিল। তাদের একটি খামারও রয়েছে। পরিবারের সব সদস্যরাই মুরগিগুলোর দেখা শোনা করেন।
মুরগিগুলোর এক একটি নামও দিয়েছে ওই পরিবার। অ্যানাবিল মুলাশি নামে ওই পরিবারের এক সদস্য কিছু দিন আগেই দেখেন যে, টুইনস্কি নামে একটি মুরগি যে ক’টি ডিম পেড়েছে, তার মধ্যে একটি ডিম আকৃতিগত ভাবে অন্যগুলোর তুলনায় একে বারেই আলাদা।

মুলাশি জানিয়েছেন, টুইনস্কির ওই ডিমের আকৃতি পুরো গোল। যা সম্পূর্ণ ব্যতিক্রম একটি ঘটনা। এর পরই তিনি গুগলে সার্চ করেন এমন কোনও ঘটনা আগে ঘটেছিল কি না। মুলাশি দেখেন, এক কোটিতে এ রকম ঘটনা একটিই হয়। বিষয়টি জানার পরই মুলাশি ডিমটি বিক্রির জন্য নেটমাধ্যমে বিজ্ঞাপন দেন। আশ্চর্যজনক ভাবে, এক জন ক্রেতাও পেয়ে যান তিনি। ৫০০ পাউন্ড যা ভারতীয় মুদ্রায় ৪৭ হাজার টাকায় বিক্রি হয় সেই ডিম।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories