রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় স্বার্থে আপস করে কোনো সিদ্ধান্ত নেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা দেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবার দুই প্রতিমন্ত্রী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মঈন খান মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন বাংলাদেশসহ ৭৫ দেশের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতাদেশ বাতিল বিদ্যুৎ ও গ্যাসের সংকট উত্তরাধিকারসূত্রে পাওয়া, কাটাতে সময় লাগবে: অর্থমন্ত্রী স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

উত্তরায় বন্ধ থাকবে বিআরটি প্রকল্পের কাজ: মেয়র আতিক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ১৩৬ বার

রাজধানীর উত্তরায় বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ আপাতত বন্ধ থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, এই প্রকল্প কাজ পরিচালনায় ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা নেই। ফলে কিছুদিন পর পরই দুর্ঘটনা ঘটছে। জনদুর্ভোগ বাড়ছে। এভাবে উন্নয়ন কাজ চলতে দেওয়া যাবে না। আগে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার (১৬ আগস্ট) উত্তরার জসিমউদদীন রোডে ক্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। মেয়র বলেন, ঢাকায় বিআরটি, মেট্রোরেলসহ অনেকগুলো প্রকল্পের কাজ চলমান আছে। সব প্রকল্পের পরিচালকদের আগামী বৃহস্পতিবার (১৮ আগস্ট) নগর ভবনে ঢাকা হয়েছে। তাঁরা নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করলেই কাজ শুরু করতে পারবে। গতকাল ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ছিল। এর মধ্যে গতকাল দুর্ঘটনা আমাদের মনে নাড়া দিয়েছে। এটা অত্যান্ত অত্যান্ত দুঃখজনক। এটা কিন্তু খুব সহজেই এড়ানো যেত। যদি নিরাপত্তার ব্যবস্থ করা হতো।

মেয়র আতিকুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার ঢাকা উত্তরের আওতাধীন সব প্রকল্পের পরিচালকদের নগর ভবনে ডেকে ছিলাম। তাদের বলেছিলাম, উন্নয়ন কাজে যেন জনদুর্ভোগ না হয়। প্রকল্প পরিচালকরা তখন নিশ্চয়তা দিয়েছিলেন। আমি দেখেছি, এই প্রকল্প কাজে নিরাপত্তার কোনো ব্যবস্থা ছিল না। তিনি বলেন, যে কোনো কাজের প্রথম শর্ত থাকে আগে নিরাপত্তা নিশ্চিত করা। এখানে ওয়ার্ক সেফটি বলতে কিছুই ছিল না। কোথাও এই প্রকল্প সম্পর্কে সাইনবোর্ড নেই। নিরাপত্তার কথা বলা নেই। গতকাল কাজ চলার সময় সড়কে বেড়া দেয়া ছিল না। এই কাজের নিরাপত্তার জন্য পুলিশকেও বলা হয়নি।

বিআরটি উত্তরা এলাকায় যে সড়কগুলো করেছে, একটি লেন থেকে আরেকটি লেন ১২ ইঞ্চি পরিমাণ উঁচু করে করেছে বলে জানান মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, এমন সড়কের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এগুলো ঠিক করতে হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories