সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ৪৮ নং ওয়ার্ডে মাদকের আখড়ায় জনতার আগুন ও ময়লা আবর্জনার জনসচেতনতা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ রোহিঙ্গা সংকট ২০ বছরে গড়াতে দেওয়া যাবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজ ডুবি, বাংলাদেশিসহ ২২ জন নিখোঁজ রংপুরে চার খুনের পর স্বর্ণ লুট, বাড়িতেই গোসল করে ইয়াবা সেবন রংপুরে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ পরিবারের চারজনকে হত্যা ॥ দুই যুবক গ্রেপ্তার

সংগীতশিল্পী আঁচল সাহার ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ১২৭ বার

সংগীতশিল্পী আঁচল সাহার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৪ আগস্ট) রাতে রাজধানীর ভাটারা থানা এলাকার একটি নারী হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
সোমবার (১৫ আগস্ট) রাতে ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুর রহমান বলেন, আঁচল সাহা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। বসুন্ধরা এলাকায় তিনজনে মিলে একটি বাসা নিয়ে থাকতেন। ঘটনার দিন দু’জন বাইরে ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে বাসার দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

ওসি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেখান থেকে প্রতিবেদন আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছেন তিনি।এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করেছেন আঁচলের মা নীলা সাহা।
জানা গেছে, আঁচল সাহা একজন সংগীত ও নৃত্যশিল্পী ছিলেন। তিনি কবিতা আবৃত্তিও করতেন। রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। সিরাজগঞ্জের উল্লাপাড়ার ঝিকিড়া গ্রামের দীপক কুমার সাহার মেয়ে তিনি।আঁচল নিজ গ্রামের বিভিন্ন অনুষ্ঠানে নাচগান পরিবেশন করতেন। ছোটবেলায় উল্লাপাড়ার কচিকাঁলার মেলা সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন তিনি। এছাড়া বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য হিসেবে বিভিন্ন জায়গায় সংগীত ও নৃত্য পরিবেশন করে খ্যাতি অর্জন করেন। আর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানেও বিভিন্ন সময় পারফর্ম করতেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories