সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

কলকাতায় বাংলাদেশ মিশনে পালিত হচ্ছে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৭৫ বার

বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে তাকে স্মরণ করছে কলকাতাস্থ বাংলাদেশ উপ-দূতাবাস। এ উপলক্ষে উপ-দূতাবাসের উদ্যোগে সোমবার দিনভর একাধিক কর্মসূচি নেয়া হয়েছে।এদিন সকাল ৮টা নাগাদ মিশন প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত করেন উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস। উপ-হাইকমিশন প্রাঙ্গণেই ‘মুজিব চিরঞ্জীব’ মঞ্চে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এরপর বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত কলকাতার ইসলামিয়া কলেজের (বর্তমান মৌলানা আজাদ কলেজ) বেকার হোস্টেলে বঙ্গবন্ধু স্মৃতিকক্ষে স্থাপিত তার আবক্ষ মূর্তিতে ফুলেল শ্রদ্ধা জানান উপ-হাইকমিশনারসহ মিশনের অন্য কর্মকর্তারা।এছাড়া সোনালী ব্যাংক লিমিটেড (কলকাতা শাখা) ও বাংলাদেশ বিমানের তরফেও এদিন বঙ্গবন্ধুকে শ্রদ্ধা নিবেদন করা হয়।এরপর জাতির জনক ও তার পরিবারর সদস্যদের আত্মার শান্তির কামনা করে মোনাজাত এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। বেকার হোস্টেলের ২৩ এবং ২৪ নম্বর, যে ঘর দু’টিতে বঙ্গবন্ধু থাকতেন সেই ঘর দু’টি এদিন ঘুরে দেখেন মিশনের কর্মকর্তাসহ অন্য বিশিষ্টজনরা।আন্দালিব ইলিয়াস জানান, ‘ইতিহাসের পাতায় এই দিনটি আমাদের সবচেয়ে কলঙ্কময়। জাতির পিতা বঙ্গবন্ধুর পরিবারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। যদিও সেসময় বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বাইরে থাকার কারণে বেঁচে যান। তাই এই দিনটি যথাযাগ্যভাবে ভাবগম্ভীরসহ পালন করা হচ্ছে।  তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে আমাদের প্রতি যে অন্যায় কাজ করা হয়েছিল, জাতিকে পিছিয়ে দেয়ার যে চক্রান্ত করা হয়েছিল, আমরা তা নস্যাৎ করে দিতে পেরেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।

জাতীয় শোক দিবস উপলক্ষে হাইকমিশনের উদ্যোগে এদিন দুপুরে এতিমখানার শিশুদের মধ্যাহ্ন ভোজন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সন্ধ্যা ৬টায় বাংলাদেশ গ্যালারিতে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন, বাণী পাঠ ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories