শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আর্মেনিয়ায় আতশবাজি গুদামে বিস্ফোরণে নিহত-৫

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৫৬ বার

আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানের একটি আতশবাজি গুদামে বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন।রোববার স্থানীয় সুরমালু বাজারের এক ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি বিল্ডিংয়ের ওপর দিয়ে ধূসর ধোঁয়া উড়ছে এবং লোকজন এলাকা থেকে দূরে সরে যাচ্ছে।

উদ্ধার কর্মীরা জীবিতদের সন্ধানে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। আর পথচারীরা ক্ষতিগ্রস্তদের নিরাপদ এলাকায় যেতে সাহায্য করছেন।একজন প্রত্যক্ষদর্শী বলেন, “আতশবাজি, আতশবাজি – এক মিনিটে সবকিছু ভেঙে পড়েছিল। লোকেরা দোকান থেকে বের হতে পারেনি।”দেশটির জরুরী পরিস্থিতি মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, প্রাথমিক তথ্য ইঙ্গিত করেছে যে, আতশবাজির দুটি বড় বিস্ফোরণে একটি ভবনের কিছু ধসে পড়েছে, যেখানে আগুন ধরেছিল।তবে কী কারণে আতশবাজি বিস্ফোরিত হয়েছে তা ওই বিবৃতিতে বলা হয়নি।এতে আরও বলা হয়, অন্তত পাঁচজন নিহত হয়েছেন এবং প্রায় ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।জরুরী পরিস্থিতি মন্ত্রী আরমেন পামবুখচিয়ান স্পুটনিক আর্মেনিয়া বার্তা সংস্থার উদ্ধৃতি দিয়ে বলেন, আগুন নিভিয়ে ফেলা হয়েছে, তবে শক্তিশালী বাতাস এখনও হুমকি তৈরি করেছে।

তিনি বলেন, উদ্ধারকারী দল রাতভর জীবিতদের খোঁজে তল্লাশি চালিয়ে যাবে।ইয়েরেভানের মেয়রের কার্যালয় জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে ঠিক কতজন আটকা পড়েছেন, তা স্পষ্ট নয়। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories