শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

তাইওয়ানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল, ফের বাড়ল উত্তাপ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৬০ বার

উত্তেজনার মধ্যে ফের উত্তেজনা। লাগাতার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চীন। সম্প্রতিই তাইওয়ানের চারপাশ দিয়ে ঘিরে সামরিক মহড়াও চালিয়েছে চীনা বাহিনী। তা নিয়ে আন্তর্জাতিক স্তরে তীব্র আশঙ্কার আবহে তাইওয়ানে পা রাখল আমেরিকান কংগ্রেসের প্রতিনিধি দল।চীন-তাইওয়ান দ্বন্দ্বের মধ্যে সম্প্রতি আমেরিকার হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসিও তাইপেইতে এসেছিলেন। ঘটনাচক্রে, তার পরেই দ্বন্দ্বের আগুন ঘি পড়ে। তড়িঘড়়ি মহড়ার ঘোষণা করে চীন।

রবিবার দু’দিনের তাইপ সফরে এসেছেন আমেরিকার আইনসভার সদস্যদের প্রতিনিধি দল। সেই দলে রয়েছেন সেনেটর এড মার্কে। সূত্রের খবর, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় সফরের অংশ হিসাবেই তাইওয়ানে এসেছে মার্কের নেতৃত্বাধীন ওই প্রতিনিধি দল। এই সফরে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে দেখা করতে পারেন তারা। একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘তাইওয়ান প্রণালীতে সামরিক মহড়া চালিয়ে চীন চাপ বাড়াতে চাইছে। এই পরিস্থিতিতে তাইওয়ানে আমেরিকার প্রতিনিধি দলের পা রাখার অর্থ তাইওয়ানকে সমর্থন করে আমেরিকার কংগ্রেস।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories