মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

সুদানে ভারী বৃষ্টিতে বন্যা ॥ ৫২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ১১৯ বার

সুদানে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় অন্তত ৫২ জনের মৃত্যু হয়েছে এবং হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যম এসইউএনএ এ খবর জানিয়েছে।সুদানে সাধারণত মে এবং অক্টোবরে মধ্যে ভারী বৃষ্টিপাত হয়। দেশটি প্রতিবছর মারাত্মক বন্যার সম্মুখীন হয়। এতে সম্পত্তি, অবকাঠামো ও ফসল ধ্বংস হয়।

সুদানের ন্যাশনাল কাউন্সিল ফর সিভিল ডিফেন্সের মুখপাত্র আবদেল জলিল আবদেল রহিমের বরাত দিয়ে এসইউএনএ (সুদান নিউজ এজেন্সি) জানিয়েছে, ‘শরৎ মৌসুমের শুরু থেকে প্রবল বর্ষণে সৃষ্ট   বন্যায় মোট ৫২ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছে।’আবদেল রহিম বলেন, সুদানে ৫,৩৪৫টি বাড়ি ধ্বংস হয়েছে এবং ২,৮৬২টি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যান্য সরকারি স্থাপনা, দোকানপাট এবং কৃষি জমিও ক্ষতিগ্রস্ত হয়েছে।তিনি বলেন, উত্তর ও দক্ষিণ কর্ডোফান রাজ্য, নীল নদ রাজ্য এবং দক্ষিণ দারফুর সুদান জুড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।সোমবার এক প্রতিবেদনে, জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় (ওসিএইচএ) অনুমান করেছে যে,বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে সুদান জুড়ে প্রায় ৩৮,০০০ মানুষ বৃষ্টি ও বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।ওসিএইচএর মতে, ২০২১ সালের বর্ষা মৌসুমে সুদান জুড়ে প্রায় ৩ লাখ ১৪ হাজার ৫০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল।  

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories