শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বানে গুতেরেসের সমালোচনায় উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ৭১ বার

সিউল সফরকালে পিয়ংইয়ংকে সম্পূর্ণ এবং যাচাইযোগ্য পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বান জানানোর পরে উত্তর কোরিয়া রোববার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে তার ‘বিপজ্জনক কথার’ জন্য সমালোচনা করেছে। দুই দিনের সফরে দক্ষিণ কোরিয়ায় থাকা গুতেরেস উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণের প্রতি তার ‘স্পষ্ট প্রতিশ্রুতি’ ব্যক্ত করেছেন এবং এটিকে ‘পুরো অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা আনার মৌলিক লক্ষ্য’ বলে অভিহিত করেছেন।

ওয়াশিংটন ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বারবার সতর্ক করেছেন যে উত্তর কোরিয়া তার সপ্তম পারমাণবিক পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে। এরপরেই মহাসচিব এই মন্তব্য করেন।তবে উত্তর কোরিয়ার ভাইস পররাষ্ট্রমন্ত্রী কিম সন গয়ং মার্কিন যুক্তরাষ্ট্রের বৈরী নীতির প্রতি ‘সহানুভূতি’ দেখানোর অভিযোগ করে জাতিসংঘের প্রধানকে নিন্দা করেছেন।সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) প্রচারিত এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘জাতিসংঘের মহাসচিবের বক্তব্যে নিরপেক্ষতা এবং ন্যায় বিচারের অভাব রয়েছে, এটি মেনে নিতে পারি না, এ জন্য আমি গভীর দুঃখ প্রকাশ করছি।’কিম বলেন, উত্তর কোরিয়ার ‘সম্পূর্ণ, যাচাইযোগ্য ও অপরিবর্তনীয় পরমাণু নিরস্ত্রীকরণের’ দাবি ‘ডিপিআরকে’র সার্বভৌমত্বের লঙ্ঘন’।তিনি বলেন, ‘আমরা মহাসচিব গুতেরেসকে আগুনে পেট্রল ঢালার মতো বিপজ্জনক কথা ও কাজ করার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিই।’

বৃহস্পতিবার পিয়ংইয়ং উত্তরে কোভিড-১৯ প্রাদুর্ভাবের জন্য সিউলকে দায়ী করেছে এবং সিউলের কর্তৃপক্ষকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি দিয়েছে।

উত্তর কোরিয়া ২০১৭ সালের পর প্রথমবারের মতো সম্পূর্ণ রেঞ্জে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপসহ এই বছর এ পর্যন্ত অস্ত্র পরীক্ষার রেকর্ডসংখ্যক বিষ্ফোরণ ঘটিয়েছে।  গত মাসে, উত্তরের নেতা কিম জং উন বলেছেন, তার দেশ মার্কিন যুক্তরাষ্ট্র এবং সিউলের সঙ্গে ভবিষ্যতের যে কোনো সামরিক সংঘর্ষে তার পারমাণবিক প্রতিরোধকে ‘সচল করতে প্রস্তুত’।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories