মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী, মেলেনি বাবার পরিচয় ফরিদপুরে ভূমি কর্মকর্তার ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল বিএনপি সভাপতির বাড়িতে চুরি, খবর শুনেই স্ট্রোকে শাশুড়ির মৃত্যু হাসপাতালে ঢুকে আহত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

লালমনিরহাটে দুর্বৃত্তদের হামলায় ৫ সাংবাদিক আহত

লালমনিরহাট প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ১৫৫ বার

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পৃথক পৃথক ঘটনায় দুর্বৃত্তদের হামলায় লালমনিরহাটে ৫ জন সাংবাদিক আহত হয়েছেন। গতকাল শুক্রবার (১২ আগস্ট) সন্ধ্যায় আহতদের ৪ জনকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে হাসপাতালে সাংবাদিকদের দেখতে আসেন বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক উপ-মন্ত্রী আসাদুল হাবিব দুলু ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান ও। এ সময় তারা এ ঘটনার তীব্র নিন্দা এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবী করেন।আহতরা হলেন যমুনা টিভির লালমনিরহাট প্রতিনিধি আনিছুর রহমান লাডলা ও ক্যামেরা পার্সন আহসান হাবিব, প্রথম আলোর লালমনিরহাট প্রতিনিধি আব্দুর রব সুজন, এখন টিভির মাহফুজুল ইসলাম বকুল ও দৈনিক আজকের পত্রিকার হাতীবান্ধা প্রতিনিধি রবিউল ইসলাম রবি।স্থানীয়রা জানান, লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজার রহমান মণ্ডলের ছোট ছেলে ওয়ার্ড যুবলীগ সভাপতি দুই সন্তানের জনক সুলতান মণ্ডল (৩৮) প্রতিবেশী এক গৃহবধূর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। কয়েকদিন আগে সেই গৃহবধূকে নিয়ে নিরুদ্দেশ হন সুলতান মণ্ডল। এ ঘটনায় ওই গৃহবধূর পরিবার থানায় অভিযোগ দায়ের করেন।

সে ঘটনার তথ্য সংগ্রহ করতে শুক্রবার বিকেলে ঘটনাস্থলে যান ৪ সাংবাদিক। তথ্য সংগ্রহ শেষে সুলতান মণ্ডলের বাড়ির পাশে হঠাৎ তাদের পথরোধ করেন আজিজার রহমান মণ্ডল ও তার বড় ছেলে সাহেদ মণ্ডল। এ সময় সাহেদ সাংবাদিকদের হাতে থাকা ক্যামেরা কেড়ে নিয়ে ভাঙচুর করেন এবং টাইফোর্ট দিয়ে সাংবাদিকদের এলোপাতারি মারধর শুরু করেন। পরে স্থানীয়রা আহত সাংবাদিকদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে ভর্তি এখন টিভির লালমনিরহাট প্রতিনিধি মাহফুজুল ইসলাম বকুল বলেন, তথ্য সংগ্রহ শেষ করে গাড়িতে ওঠার পরপরই হঠাৎ সাহেদ এসে পথরোধ করে ক্যামেরা কেড়ে নিয়ে ভেঙে ফেলেন। কিছু বুঝে ওঠার আগেই টাইফোর্ট দিয়ে আমাদের এলোপাতাড়ি মারধর শুরু করেন। এ ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে। সুস্থ হলে লিখিত অভিযোগ দেওয়া হবে।এদিকে একই দিন দুপুরে হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না এলাকায় রাস্তার ধারে সরকারি একটি গাছ কেটে নিয়ে যাচ্ছেন ওই এলাকার সাবেক পুলিশ সদস্য আনোয়ার হোসেন। তার ছবি তুলতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক আজকের পত্রিকার হাতীবান্ধা প্রতিনিধি রবিউল ইসলাম রবি।পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দাসহ অভিযুক্তদের গ্রেফতার দাবি করেছেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম লালমনিরহাট জেলা ইউনিটের সভাপতি খোরশেদ আলম সাগর ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাজু এক বিবৃতিতে বলেন, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নয়তো কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে সাংবাদিকরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories