রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় স্বার্থে আপস করে কোনো সিদ্ধান্ত নেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা দেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবার দুই প্রতিমন্ত্রী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মঈন খান মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন বাংলাদেশসহ ৭৫ দেশের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতাদেশ বাতিল বিদ্যুৎ ও গ্যাসের সংকট উত্তরাধিকারসূত্রে পাওয়া, কাটাতে সময় লাগবে: অর্থমন্ত্রী স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

ভোলায় উপকূলবাসীর সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে মানববন্ধন

ভোলা প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ১৭৫ বার

ভোলার সদর উপজেলায় আজ শনিবার উপকূলীয় সব মানুষের সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে মানববন্ধনের আয়োজন  করা হয়। ‘বিনামূল্যে নিরাপদ ও পর্যাপ্ত সুপেয় পানি আমার অধিকার’ এ স্লোগান নিয়ে বেলা সাড়ে ১১টায় ভোলা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন।কোস্ট ফাউন্ডেশনের জেলা সহকারী পরিচালক রাশেদা বেগমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ভোলা সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুর আলম, জেলা নাগরিক অধিকার পরিষদের সহসভাপতি মামুন অর রশীদ, ইউত পাওয়ার ইন বাংলাদেশ’র সভাপতি আদিল হোসেন তপু, সহ-সভাপতি মাইনুল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশের উপকূলবর্তী ১৯টি জেলায় প্রায় ৩ কোটি ৯০ লাখ মানুষের বসবাস। এসব অঞ্চলে সুপেয় পানির পর্যাপ্ত সংকট রয়েছে। যদিও সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু যা যথেষ্ট নয়। তাই সাধারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে উপকূলীয় এলাকায় সুপেয় পানি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান তারা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories