বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবার দুই প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ২৬ বার

নতুন করে আরও একজন প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুইজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন। তারা হলেন শামা ওবায়েদ ইসলাম ও হুমায়ুন কবির। মন্ত্রী হিসেবে দায়িত্বে রয়েছেন খলিলুর রহমান।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন প্রধানমন্ত্রী উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন) কোটায় প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন। পরে মধ্যরাতে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।
এর আগে থেকেই শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। ফলে এখন থেকে একজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী মিলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, একই মন্ত্রণালয়ে একসঙ্গে দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালনের ঘটনা দেশের সাম্প্রতিক মন্ত্রিসভা ব্যবস্থাপনায় বিরল। নিকট অতীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী থাকার নজির পাওয়া যায়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories