মন্টিনিগ্রোতে বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন পুলিশ কর্মকর্তাসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।শুক্রবার (১২ আগস্ট) দেশটির রাজধানী পোডগোরিকো থেকে ৩৬ কিলোমিটার দূরের সেটিনজেতে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যমের মতে, সন্দেহভাজন বন্দুকধারী মূলত পারিবারিক বিবাদে জড়িত ছিলেন। স্থানীয় তথ্যমতে, বন্দুকধারী আত্মহত্যার আগে আশপাশের পথচারীদের ওপর এলোপাথাড়ি গুলি চালান।এ ঘটনায় তিনদিনের শোক ঘোষণা করে দেশটির প্রধানমন্ত্রী টেলিগ্রামে বলেন, আমি সব নাগরিককে পরিবারের সঙ্গে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
Leave a Reply