রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় স্বার্থে আপস করে কোনো সিদ্ধান্ত নেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা দেশে বর্তমানে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবার দুই প্রতিমন্ত্রী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মঈন খান মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন বাংলাদেশসহ ৭৫ দেশের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতাদেশ বাতিল বিদ্যুৎ ও গ্যাসের সংকট উত্তরাধিকারসূত্রে পাওয়া, কাটাতে সময় লাগবে: অর্থমন্ত্রী স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

টঙ্গীতে সন্ত্রাসী হামলার দায়ে যুবলীগ নেতা গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১০৫ বার

গাজীপুরের টঙ্গীতে টিজে সোয়েটার নামক একটি কারখানার উৎপাদন ব্যবস্থাপক (পিএম) আনিসুর রহমান বাবুর ওপর সন্ত্রাসী হামলায় প্রধান অভিযুক্ত নাহিদকে (২৬) গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। বুধবার মধ্য রাতে স্থানীয় গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় নাহিদকে এজাহারনামীয় আসামী করে মামলা দায়ের করেন ভুক্তভোগি ওই কর্মকর্তা।
গ্রেফতারকৃত নাহিদ টঙ্গীর আউচপাড়া খাঁপাড়া রোড এলাকার হাফিজুর রহমানের ছেলে। সে গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক পদ প্রার্থী।
মামলা সূত্রে জানা যায়, বুধবার রাত ১২টার দিকে অফিস থেকে বাসায় যাচ্ছিলেন টিজে সোয়েটার ফ্যাক্টরীর পিএম আনিছুর রহমান বাবু। পথিমধ্যে তিনি গাজীপুরা বাস স্ট্যান্ড সংলগ্ন সুমন বেকারীর সামনে পৌছা মাত্র নাহিদের নেতৃত্বে অজ্ঞাতনামা ৫/৬ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে তার উপর অতর্কিত হামলা করে। দূর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ওই কর্মকর্তা গুরুতর আহত হন। তার ডাক চিৎকারে একই প্রতিষ্ঠানে কর্মরত মেহেদী হাসান (২৭) এগিয়ে আসলে তাকেও বেধড়ক পিটিয়ে আহত করে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে তাদের সাথে থাকা নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চলে যায় সন্ত্রাসীরা। খবর পেয়ে ওই ফ্যাক্টরীর অন্য লোকজন এসে তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় মামলা রুজুর পর ওই রাতেই নাহিদকে গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য, সন্ত্রাসী নাহিদ যুবলীগের এক প্রভাবশালী নেতার ছত্রছায়ায় থেকে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছে বলে এলাকাবাসীর অভিযোগ। তার সন্ত্রাসী বাহিনীর কাছে গাজীপুরা, খাঁ-পাড়া, মোল্লাবাড়িসহ আশপাশের পোশাককর্মীসহ সাধারণ মানুষ আতঙ্কে থাকেন। সে ২০১৭ সালে সৈকত হোসেন শাওন হত্যা মামলার (নং-৩৪) দন্ডপ্রাপ্ত আসামী। এছাড়া কিশোরগ্যাং নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড পরিচালনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানান, গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories