সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

তাইওয়ানকে বিচ্ছিন্ন করার সুযোগ চীনকে দেবে না যুক্তরাষ্ট্র : পেলোসি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৬৯ বার

তাইওয়ানকে ঘিরে চীনের সামরিক মহড়া সফলভাবে শেষ হয়েছে। বুধবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে চীনা পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)।চীনা সেনাবাহিনী বলেছে, তাইওয়ানের চারপাশে ঘিরে তাদের সফল মহড়া শেষ হয়েছে এবং কার্যকরভাবে যৌথ সামরিক অভিযান চালানোর সক্ষমতা পরীক্ষা করা হয়েছে। 

চীন আরও বলেছে, তারা তাইওয়ান প্রণালীতে সামরিক প্রশিক্ষণ এবং অভিযানের প্রস্তুতি গ্রহণ অব্যাহত রাখবে যাতে জাতীয় সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা যায়।তাইওয়ানকে চীনা মূল ভূখণ্ডের সঙ্গে একিভূত করার বিষয়ে শ্বেতপত্র প্রকাশ করার পরপরই বেইজিং সামরিক মহড়া সুসম্পন্ন হওয়ার ঘোষণা দিল। শ্বেতপত্রে চীন বলেছে, বেইজিং শান্তিপূর্ণভাবে মূল ভূখণ্ডের সঙ্গে তাইওয়ানকে একীভূত করতে চায় তবে বলপ্রয়োগের বিষয়টি বাদ দেবে না; প্রয়োজন হলে সামরিক উপায়ে তাইওয়ানকে একীভূত করা হবে।এদিকে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে বিচ্ছিন্ন করতে দেবে না বলে দৃঢ় প্রত্যয় জানিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।বুধবার এক সংবাদ সম্মেলনে এশিয়া সফরের বিস্তারিত তুলে ধরতে গিয়ে এ কথা বলেন তিনি। এশিয়া সফরের সময় চীনের জোরালো আপত্তি সত্ত্বেও তাইওয়ানে যান পেলোসি।এর প্রতিক্রিয়ায় তাইওয়ান প্রণালিসহ আশপাশের অন্তত ছয়টি এলাকায় সামরিক মহড়া চালায় বেইজিং। তাইওয়ান বেইজিংয়ের এ মহড়াকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে। তাইওয়ান বারবার বলছে, দ্বীপটিকে দখলের জন্যই চীন সামরিক মহড়া চালাচ্ছে।  খবর রয়টার্স

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories