সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

শাদে কৃষক ও রাখালদের মধ্যে সংঘর্ষে নিহত-১৩

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৫৯ বার

শাদের মধ্যাঞ্চলে কৃষক ও  রাখালদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ১৩ জন নিহত হয়। বুধবার আঞ্চলিক গভর্নর এ কথা জানিয়েছেন। শাদের মধ্য ও দক্ষিণাঞ্চলে এ দুই সম্প্রদায়ের মধ্যে প্রায় সহিংস ঘটনা ঘটে। সেখানে অনেক মানুষ আত্মরক্ষায় অস্ত্র রাখেন।

শাদে দেশীয় কৃষকদের বিরুদ্ধে যাযাবর শ্রেণীর আরব রাখালদের ঘোর শত্রুতা লক্ষ্য করা যায়। রাখালরা তাদের পশু চরিয়ে কৃষকদের মাঠের ফসলের ক্ষতি করায় তারা রাখালদের দায়ী করে।গুয়েরা প্রদেশের গভর্নর সগুর মহেমাত গালমা বলেন, রাজধানী এনজামেনার ৭০০ কিলোমিটার পূর্বে ডিজঙ্গলে এক শিশু চুরির ঘটনাকে কেন্দ্র করে কৃষক ও রাখালদের মধ্যে মঙ্গলবার বেলা ১টার দিকে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে।তিনি জানান, একপর্যায়ে তারা পরস্পরের বিরুদ্ধে হামলায় বিভিন্ন অস্ত্র ব্যবহার করে। এতে সেখানে ১৩ জন নিহত ও ২০ জন আহত হয়।শাদে এ দুই সম্প্রদায়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ একটি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।২০২১ সালের আগস্টে শাদের রাজধানীর ২০০ কিলোমিটার পূর্বে ভয়াবহ সংঘর্ষে ২২ জন প্রাণ হারায়। ২০২১ সালের ফেব্রুয়ারিতে দেশটির দক্ষিণাঞ্চলে সহিংসতায় ৩৫ জন নিহত হয়। খবর এএফপি

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories