মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

পশ্চিমতীরে ইসরায়েলের অভিযানে হতাহত-৪৩

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৬৯ বার

গাজায় ধারাবাহিক হামলার পর দখলকৃত পশ্চিমতীরের নাবলুস শহরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ফিলিস্তিনের তিন নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন। নিহতদের মধ্যে একজন স্থানীয় সশস্ত্র মিলিশিয়া বাহিনীর কমান্ডার রয়েছেন। খবর আল-জাজিরার।জানা গেছে, স্থানীয় সময় মঙ্গলবার (৯ আগস্ট) ভোর পাঁচটার দিকে শহরটির একটি বিল্ডিং ঘিরে ফেলে ইসরায়েলি বাহিনী। সেখানে আল-আকসা শহীদ ব্রিগেডের কমান্ডার ইব্রাহিম আল নাবুলসি অবস্থান করছিলেন। এসয়ম তাদের মধ্যে বেশ কয়েক ঘণ্টা লড়াই চলে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের এ অভিযানে ৩০ বছর বয়সী ওই কমান্ডারের পাশাপশি ৩২ বছর বয়সী ইসলাম সাব্বুহ ও হুসাইন জামাল ত্বহা নিহত হয়েছেন। তাছাড়া এ ঘটনায় কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন, যার মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।অন্যদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ১৫ শিশু ও চারজন নারী রয়েছেন। কয়েক দিনের ভয়াবহ হামলায় আহত হয়েছেন তিন শতাধিক ফিলিস্তিনি।ইসরায়েলের দাবি ইসলামিক জিহাদের ‘তাৎক্ষণিক হুমকির’ কারণে তারা এই অভিযান শুরু করে। ২০২১ সালের মে মাসে ১১ দিন ধরে চলা সংঘর্ষের পর এটাই ইসরায়েল ও গাজার মধ্যে সবচেয়ে বড় সংঘাতের ঘটনা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories