সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

আবারও বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৬৬ বার

আবারও বিহারের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন সদ্য সাবেক মুখ্যমন্ত্রী নিতীশ কুমার। বিজেপির সঙ্গে জোট বেঁধে গড়া আগের সরকার থেকে পদত্যাগ করেছিলেন আজ মঙ্গলবারই। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির সঙ্গে জোট বেঁধে আগের সরকার গঠন করেছিলেন নিতীশ। তবে নিতীশের জনতা দল ইউনাইটেডের সঙ্গে নানা ইস্যুতে বিজেপির দূরত্ব তৈরি হতে থাকলে জোট থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দেন নিতীশ। তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার বিহারের গভর্নরের কাছে পদত্যাগ পত্র জমা দেন তিনি। 

পদত্যাগ পত্র জমা দেওয়ার কয়েক ঘণ্টা পর নিতীশ রাজ্য বিধানসভার বিরোধীদলীয় নেতা এবং লালু প্রাসাদ যাদবের ছেলে ও রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদবকে নিয়ে আবারও গভর্নরের সঙ্গে দেখা করতে যান নতুন সরকার গঠনের দাবিতে। তারই ধারাবাহিকতায় জনতা দল ইউনাইটেড, রাষ্ট্রীয় জনতা দলসহ ৭টি দল মিলে গঠন করেন ‘মহাগাঠবন্ধন’ বা মহাজোট। সরকার গঠনে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয় এখান থেকেই। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নিতীশ কুমার শপথ নেবেন আগামীকাল বুধবার। এর আগে, বিজেপির সঙ্গে জোট ভাঙার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকেও ইস্তফা দেন নিতীশ কুমার। তবে রাজ্য গভর্নরের কাছে পদত্যাগ পত্র জমা দেওয়ার আগে নিতীশ কুমার তাঁর দলীয় বিধায়কদের সঙ্গে একদফা বৈঠক করেন। পদত্যাগ পত্র জমা দেওয়ার পর সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে নিতীশ কুমার বলেন, ‘আমি পদত্যাগ করেছি এবং আমার দলীয় বিধায়কেরা এই বিষয়ে অবগত।’ তবে পদত্যাগ পত্র জমা দেওয়ার কয়েক ঘণ্টা পরই নিতীশ কুমারকে আবারও রাজ্য গভর্নরে কার্যালয়ে দেখা যায়। এবার তাঁর সঙ্গে ছিলেন, সদ্য ভেঙে যাওয়া বিধানসভার বিরোধী দলীয় নেতা ও রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী ও তাঁর ভাই তেজ প্রতাপকেও। নতুন সরকারে গঠনের ক্ষেত্রে নতুন জোটে নিতীশের পার্টি জনতা দলের (ইউনাইটেড) সঙ্গে লালু প্রাসাদ যাদবের দল রাষ্ট্রীয় জনতা দলের পাশাপাশি কংগ্রেসও যোগ দিতে পারে বলে জানা গিয়েছিল তখন। 

এদিকে, বিজেপির সঙ্গে জোট ভাঙার পরপরই দলটির কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা বিহারের রাজধানী পাটনায় গেছেন। বিজেপি নেতা সুশীল কুমার মোদি, রবি শঙ্কর প্রাসাদ এবং আরও কয়েকজন। বিহার বিজেপির প্রধান সঞ্জয় জাসওয়াল বলেন, ‘নিতীশ কুমার বিহারের জনগণ এবং বিজেপির সঙ্গে প্রতারণা করেছেন। জনগণই তাদের উপযুক্ত শিক্ষা দেবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories