মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে কালবেলার সাংবাদিক মহিন উদ্দিন রিপনকে অপহরণ ও নির্যাতন, ১ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ জয়পুরহাটে দিলীপ হত্যা মামলায় ২৩ বছর পর একজনের যাবজ্জীবন আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ৭ দিনের কর্মসূচি ঘোষণা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাজধানী হকারমুক্ত হবে গুরুত্বপূর্ণ সড়ক-ফুটপাত: সড়কমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন গাজীপুরের শ্রীপুরে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, অভিযুক্ত পলাতক শেরপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, নারায়ণগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত আরেকজন আটক গাইবান্ধা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৯ মাসে ৬ হাজার ৮৪৯ মামলা নিষ্পত্তি

টিকটক বন্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ১০৪ বার

সংগৃহীত ছবি

টিকটক বন্ধের বিষয় নিয়ে সরকারের মধ্যে আলোচনা হচ্ছে, দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।আজ বুধবার দুপুরে ঢাকা পুরাতন কেন্দ্রীয় কারাগারে কারাবন্দি পোষ্যদের বঙ্গবন্ধু বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সম্প্রতি টিকটকের মাধ্যমে অপরাধ ছড়িয়ে পড়েছে। টিকটিক মডেলদের ভারতে পাচার নিয়ে গত কয়েকদিন বেশ কিছু সংবাদ পরিবেশ হয় দেশি-বিদেশি গণমাধ্যমে। ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি তরুণী নির্যাতনের ঘটনায় আলোচনায় আসা টিকটক হৃদয় বাবুর’ এক নারী সহযোগীসহ মানবপাচারে জড়িত অভিযোগে সোমবার সাতজনকে গ্রেফতার করে পুলিশ।

টিকটক হচ্ছে সঙ্গীত ভিডিও প্ল্যাটফর্ম এবং সামাজিক নেটওয়ার্ক। যা সেপ্টেম্বর ২০১৬ সালে চালু করা হয়েছিল। টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং ইয়েমিং।বর্তমানে এটি এশিয়ার নেতৃস্থানীয় ছোট ভিডিও প্ল্যাটফর্ম এবং বিশ্বব্যাপী সবচেয়ে বড় সঙ্গীত ভিডিও সম্প্রদায় হিসেবে এটি বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান অ্যাপ্লিকেশন হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

অ্যাপটি ২০১৮ সালের জুন মাসে ১৫০ মিলিয়ন সক্রিয় ব্যবহারকারীর মাইলফকে (৫০০ মিলিয়ন মাসিক সক্রিয় ব্যবহারকারী) পৌঁছেছে। ২০১৮ সালের প্রথম ত্রৈমাসিকে বিশ্বের সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ্লিকেশন ছিল এটি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories