শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ময়লার ভাগাড় থেকে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলে ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিচালিত ক্যাপস্টোন কোর্স সমাপ্ত মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন, সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ বিমান চলাচল সহযোগিতা ও প্রযুক্তি হস্তান্তরের সুযোগ অনুসন্ধানে বাংলাদেশ ও এয়ারএশিয়া রেসিডেনসিয়াল মডেল স্কুলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে : গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলের জীবনবৃত্তান্ত স্থানীয় সরকার নির্বাচনে একক ভাবে অংশ নেবে বিএনপি: রিজভী অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের বিষয়ে যা যা করার আছে নিশ্চয়ই করব: দীনেশ ত্রিবেদী গাইবান্ধা ডিসি অফিসের নিয়োগ পরীক্ষা স্থগিত

ভারতের সংসদ ভবনের বাইরে রাহুল গান্ধী আটক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ১০৯ বার

ভারতের সংসদ ভবনের বাইরে রাহুল গান্ধীসহ একাধিক কংগ্রেস সংসদ সদস্যকে আটক করেছে দিল্লি পুলিশ। মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও খাদ্যপণ্যের ওপর জিএসটি বসানোর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে কংগ্রেস। বিক্ষোভ মিছিল নিয়ে সংসদ থেকে রাষ্ট্রপতি ভবনের দিকে যাচ্ছিলেন রাহুল গান্ধী। বিজয় চক পৌঁছনোর আগেই তাকে আটক করে দিল্লি পুলিশ। সংসদ ভবন চত্বরে সোনিয়া গান্ধীও বিক্ষোভে অংশ নেন।

দেশজুড়ে বিক্ষোভ আন্দোলন করছে কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবন ঘেরাও করারও কর্মসূচি ছিল কংগ্রেসের। বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে বলে জানা গেছে।আটকের আগে সাংবাদিকদের রাহুল অভিযোগ করে বলেন, দেশে এখন আর গণতন্ত্র অবশিষ্ট নেই। মাত্র চারজন মানুষের রাজত্ব চলছে। এর আগেও রাজধানী নয়াদিল্লিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে গেলে তাকে আটক করা হয়েছিল। যদিও পরে ছেড়ে দেয় বিজেপি সরকার।
খবর এনডিটিভি

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories