শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ময়লার ভাগাড় থেকে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলে ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিচালিত ক্যাপস্টোন কোর্স সমাপ্ত মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন, সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ বিমান চলাচল সহযোগিতা ও প্রযুক্তি হস্তান্তরের সুযোগ অনুসন্ধানে বাংলাদেশ ও এয়ারএশিয়া রেসিডেনসিয়াল মডেল স্কুলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে : গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলের জীবনবৃত্তান্ত স্থানীয় সরকার নির্বাচনে একক ভাবে অংশ নেবে বিএনপি: রিজভী অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের বিষয়ে যা যা করার আছে নিশ্চয়ই করব: দীনেশ ত্রিবেদী গাইবান্ধা ডিসি অফিসের নিয়োগ পরীক্ষা স্থগিত

তাইওয়ান ইস্যুতে ঢাকার সমর্থন চায় বেইজিং

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ১১৩ বার

এক চীন’ নীতি ও তাইওয়ান ইস্যুতে ঢাকার সমর্থন চায় বেইজিং। আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং এক বিবৃতিতে এ কথা জানান।মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যানসি পোলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে এ বিবৃতি দিলেন চীনের রাষ্ট্রদূত।

বিবৃতিতে বলা হয়, বেইজিং আশা করে ঢাকা ‘এক চীন’ নীতি অব্যাহত রাখবে এবং তাইওয়ান ইস্যুতে চীনের অবস্থানকে বুঝবে এবং সমর্থন করবে।লি জিমিং বলেন, চীন বিশ্বাস করে এ অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য বাংলাদেশ সঙ্গে থেকে কাজ করবে।বিবৃতিতে লি জিমিং আরও বলেন, মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির এই সফর শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করার পাশাপাশি উত্তেজনা ও সংঘাত ডেকে আনবে। ফলে সারা বিশ্ব আরও অনিশ্চিত পরিস্থিতিতে পড়তে পারে।তাইওয়ান সফরকে কেন্দ্র করতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। এ অবস্থায় ৬ আগস্ট ঢাকায় আসছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories