মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল দেশে ১.২২ লাখ টন ডিজেল মজুত রয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরীক্ষাকেন্দ্রে ঘড়ি-বোর্ড নিতে না দেয়ায় অভিভাবকদের অসন্তোষ প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী চ্যাম্পিয়নস লিগের সম্ভাব্য বিজয়ী নিয়ে দু’মেরুতে আনচেলত্তি ও সুপার কম্পিউটার বাংলাদেশে গম পাচারের অভিযোগে অভিনেত্রী নুসরাতকে তলব

রানওয়েতে আটকা বিমান, শাহজালালে ফ্লাইট ওঠানামা বন্ধ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ১০১ বার

রানওয়েতে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ আটকে থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। কারিগরি ত্রুটির কারণে ফ্লাইটটি রানওয়ে থেকে নড়তে পারছে না।আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে কাতার এয়ারওয়েজের কিউ আর ৬৩৪ ফ্লাইটটি রানওয়েতে অবতরণ করে। অবতরণের পর উড়োজাহাজটি ট্যাক্সিওয়ের দিকে যেতে পারছে না। 

রাত ৮টা ২৫ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাতার এয়ারওয়েজের উড়োজাহাজটি রানওয়েতে বিকল হয়ে পড়ে ছিল।শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৪৫-৫০ মিনিট ধরে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। এয়ারক্র্যাফটি সরানোর চেষ্টা করা হচ্ছে।তিনি বলেন, কাতার এয়ারওয়েজের ফ্লাইটে একটি টেকনিক্যাল ইস্যু ছিল। ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করার পর ট্যাক্সি করতে কিছু সমস্যা হচ্ছিল। যেসব ফ্লাইটের ঢাকা বিমানবন্দরে অবতরণ করার কথা, সেগুলোকে হোল্ডিংয়ে রাখা হয়েছে। রানওয়ে পরিষ্কার হলে অবতরণের অনুমতি দেওয়া হবে। এয়ারলাইন্সটির মূল সমস্যা কী ছিল, জানতে চাইলে নির্বাহী পরিচালক বলেন, তারা বিস্তারিত কিছু জানায়নি। ফ্লাইটটি নিরাপদেই অবতরণ করে। অবতরণের পর আমাদের জানায় তাদের কিছু সাপোর্ট লাগবে। আমরা সাপোর্ট দিচ্ছি।কাতার এয়ারওয়েজের ফ্লাইটটি কাতারের স্থানীয় সময় সকাল ১১টা ৩ মিনিটে দোহা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। ফ্লাইটটি এয়ারবাস এ৩৩০-৩০২ মডেলের এয়ারক্র্যাফট দিয়ে পরিচালিত হচ্ছিল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories