শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শরতের কাশফুলে অপরূপ নন্দীগ্রামের কাশবন মুন্সিগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত-৪ ৫ আগস্টের জন্য আমাদের ১৭ বছর লড়াই করতে হয়েছে: পানিসম্পদমন্ত্রী তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

গাজীপুরে সদরে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ১২৫ বার

গাজীপুর জেলা জাতীয় পার্টির ঈদ পরবর্তী ‘ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভা করেছেন জেলা জাতীয় পার্টির এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

শনিবার (৩০ই জুলাই) সকাল ১০ টায় গাজীপুর সদর উপজেলা জাতীয় পার্টি নেতাকর্মীদের উদ্যোগে সদরের হোতাপাড়া খতিব খামার বাড়ি রিসোর্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গাজীপুর জেলা জাতীয় পার্টি যুগ্ন আহবায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা জাতীয় পার্টি যুগ্ন আহবায়ক রাহেলা আজম শিশির।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা জাতীয় শ্রমিক পার্টি সভাপতি ও কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক মিনহাজ আবেদিন বিশাল, গাজীপুর জেলার সাবেক সভাপতি জাতীয় যুব সংহতি শাহজাহান মুল্লা, সাবেক জেলা যুব সংহতি সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য হুমায়ুন কবি সিকদার, সাবেক জাতীয় পার্টি গাজীপুর সদর উপজেলার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, কাপাসিয়া উপজেলা সাবেক সভাপতি নিজাম উদ্দিন মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক আসাদ,কালিয়াকৈর উপজেলা শ্রমিক পার্টি সভাপতি আলমগীর হোসেন, শ্রমিক পার্টি সহ-সভাপতি শিপন সরদার।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মান্নান মিলন, শহিদুল ইসলাম, রুবেল হোসেন তরুণ, শাহ আলম সরকার, ওসমান গনি, বাবুল হোসেন,মাঈনুদ্দিন মোড়ল, রিপন মাহমুদ, ফজলুল হক, নুরুল হক মেহেদী, সাজ্জাদ, ওমর, আবু বকর, ও সাজিদসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় নেতারা জাতীয় পার্টি দলকে শক্তিশালী বেগবান করতে হলে, গাজীপুর জেলা জাতীয় পার্টি নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories