সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ৪৮ নং ওয়ার্ডে মাদকের আখড়ায় জনতার আগুন ও ময়লা আবর্জনার জনসচেতনতা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ রোহিঙ্গা সংকট ২০ বছরে গড়াতে দেওয়া যাবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজ ডুবি, বাংলাদেশিসহ ২২ জন নিখোঁজ রংপুরে চার খুনের পর স্বর্ণ লুট, বাড়িতেই গোসল করে ইয়াবা সেবন রংপুরে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ পরিবারের চারজনকে হত্যা ॥ দুই যুবক গ্রেপ্তার

খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ২২৪ বার

পার্বত‍্যজেলা খাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবির উদ্যোগে রবিবার ৩১ জুলাই ২০২২, নানা কর্মসূচির মাধ্যমে ৪৩বিজিবির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে দুপুর ১টায় সংক্ষিপ্ত আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয় ৪৩বিজিবির পক্ষ থেকে।

বিজিবি সদর দপ্তর সম্মেলন কক্ষে রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক ও জোন কমান্ডার লে: কর্ণেল মো.হাফিজুর রহমান এর সভাপতিত্বে প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত‍্যাগত শরণার্থী বিষয়ক ট্রাস্কফোর্সের চেয়ারম্যান ও খাগড়াছড়ি আসনের সাংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা,অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামাল মামুন,গুইমারা বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল মো.আব্দুল মালেক;২৩ বিজিবির জোন কমান্ডার লে.কর্ণেল এবিএম জাহিদুল করিম,৪০ বিজিবির জোন কমান্ডার লে.কর্ণেল সোহেল আহমেদ,৩ফিল্ড আর্টিলারি সিন্দুকছড়ি সেনা জোন কমান্ডার লে.কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা,রামগড় ৪৩ জোন উপ-অধিনায়ক মেজর সৈয়দ মনিরুল ইসলাম,রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কারবারী, রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম (কামাল),রামগড় পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুুরুল আলম(আলমগীর),রামগড় থানার (ওসি) মো.মিজানুর রহমান সহ সরকারি বেসরকারি ও সামরিক উচ্চপদস্থ কর্মকর্তা,মুক্তিযুদ্ধা, শিক্ষক, জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিক, বিজিবি’র সদস্য ও পরিবারবর্গ প্রীতিভোজ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

৪৩ বিজিবি সুত্রে জানা গেছে দিবসটি উপলক্ষে আজ বিকেলে জোন সদর দপ্তরে ফুটবল খেলা ও সন্ধ্যায় সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories