সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

পাকিস্তানে বন্যায় ৩ শতাধিক মানুষের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৭২ বার

পাকিস্তানে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এতে ঘরবাড়ি হারিয়েছেন হাজারও মানুষ।দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) বরাত দিয়ে প্রেস টিভির প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার পর্যন্ত বন্যায় ৩৫৭ জনের মৃত্যু হয়। এ দুর্যোগে আহত হন ৪০৮ জন।

বন্যায় ক্ষতিগ্রস্ত হয় কমপক্ষে ২৩ হাজার ৭০০ বাড়িঘর। দেশটির বিভিন্ন প্রান্তকে সংযোগকারী ৫২টি সেতু ভেসে গেছে বানের জলে।এনডিএমএ আরও জানায়, বন্যায় ১ হাজার ৭৮৭টি গবাদিপশুর মৃত্যু হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় ৯৭৭ কিলোমিটার সড়ক।এমন বাস্তবতায় শুক্রবার দেয়া বিবৃতিতে এনডিএমএ সতর্ক করে জানায়, পরের ২৪ ঘণ্টায় চেনাব নদীর পানি মাঝারি থেকে উচ্চ বন্যার পর্যায়ে পৌঁছাবে।বিবৃতিতে নদীতীরবর্তী অঞ্চলের মানুষকে নিরাপদে সরিয়ে নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেয়া হয়।নদীর তীরবর্তী নিম্নাঞ্চল থেকে গবাদিপশু সরিয়ে নিতে বাসিন্দাদের অনুরোধ করে এনডিএমএ। একই সঙ্গে নিম্নাঞ্চল ও ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে যান চলাচল সীমিত করার সুপারিশও করে সংস্থাটি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories